সময় কলকাতা ডেস্কঃ ভারতীয় কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় পর এবার শিশু মৃত্যুর অভিযোগ উঠল উজবেকিস্তানে। উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের অভিযোগ, নয়ডার ওষুধ কোম্পানি মারিয়ন বায়োটেক এর তৈরি ডক ওয়ান ম্যাক্স নামক কফ সিরাপ খেয়ে ১৮ জন শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে উজবেকিস্তানে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রক স্বীকার করেছে শিশুদের এই ওষুধ খাওয়ানো হয়েছিল চিকিৎসকের পরামর্শ ছাড়াই এবং ওভারডোজ খাওয়ানো হয়েছিল। যদিও স্বাস্থ্য মন্ত্রক থেকে দাবী করা হয়েছে ওই কফ সিরাপে ইথাইল গ্লাইকলের অস্তিত্ব পাওয়া গিয়েছে। একাধিকবার ভারতীয় ওষুধ কোম্পানির তৈরি কফ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় অস্বস্তিতে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উত্তর প্রদেশ সরকারের ড্রাগ কন্ট্রোল দপ্তর থেকে শুরু করা হয়েছে তদন্ত। কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এবং উত্তরপ্রদেশ সরকারের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা যৌথভাবে এই সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাবে।

এর আগে ভারতীয় কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় মৃত্যু হয় ৬৬ জন শিশুর। অভিযোগ, পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রপ্তানি করেছে ওষুধ সংস্থা। বিশেষ কয়েকটি কফ সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে। ওই কোম্পানির বিরুদ্ধে তদন্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোম্পানির বিরুদ্ধে সতর্কতাও জারি করেছে করা হয়।কফ সিরাপ পরীক্ষা করে দেখা যায়, বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে ওই কফ সিরাপের মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে নিশ্চিত মৃত্যুর কোলে ঢোলে পড়ে কচি প্রাণগুলি।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক