Home » চলে গেলেন ফুটবল সম্রাট

চলে গেলেন ফুটবল সম্রাট

সময় কলকাতা ডেস্কঃ  চলে গেলেন ফুটবল সম্রাট। থেমে গেল দীর্ঘদিনের লড়াই। মৃত্যুকালে ব্রাজিলীয় তারকার বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার গভীর রাতে মারা যান পেলে। ব্রাজিলীয় কিংবদন্তির প্রয়াণে শোকে মুহ্যমান ফুটবল দুনিয়া। শয়ে শয়ে মানুষ তাঁকে শেষবারের মতো এক বার দেখা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম সূত্রে খবর, সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলের দেহ সোমবার সকালে নিয়ে আসা হবে ভিলা বেলমিরো স্টেডিয়ামে। মাঠের একেবারে মাঝখানে রাখা হবে ‘ফুটবল সম্রাট’কে। এভাবেই ২৪ ঘণ্টা রেখে দেওয়া হবে পেলের মরদেহ।

১৯৫৭ সাল থেকে ১৯৭৭ সাল— ২০ বছরের বর্ণময় কেরিয়ারে ৮৩১টা ম্যাচ খেলে করেছেন ৭৫৭টা গোল। যদিও বেসরকারি হিসেবে সেই গোলের সংখ্যা হাজারেরও বেশি।কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সে ভাবে আর প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে।

About Post Author