সময় কলকাতা ডেস্কঃ ফের গুজরাট পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে। টাকা অপব্যাবহারের অভিযোগে তাঁকে গ্রেফতার করল গুজরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ডিসেম্বর মাসে এই নিয়ে তাঁকে তিনবার গ্রেফতার করা হল। সূত্রের খবর,ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা অর্থের অপব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার রাতে গুজরাট পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে। শুক্রবার অর্থাৎ আজ আইনি পক্রিয়ার জন্য সাকেত গোখলেকে গুজরাটে আনা হবে। তবে,তৃণমূল মুখপাত্রকে গ্রেফতারের খবরটি পুরোপুরি গোপন রেখেছিল গুজরাট পুলিশ।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের ৫ তারিখ,সোমবার মধ্যরাতে রাজস্থানের বিমানবন্দর থেকে তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। এরপর ৬ তারিখ,মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে টুইট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইটে তিনি জানিয়েছিলেন, সোমবার রাতে দিল্লি থেকে বিমান ধরে জয়পুরে নামার পর বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করে গুজরাটের পুলিশ। গোখলের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। তিনি শুধু নিজের মাকে ফোন করতে পেরেছিলেন। তৃণমূলের জাতীয় মুখপাত্রকে এভাবে গ্রেফতারির কারণ হিসেবে ডেরেক ও ব্রায়েন টুইটে জানান, অক্টোবরে গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ের জেরে সাকেত গোখলে একটি টুইট করে গুজরাট প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন। ডেরেকের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাকে অন্যমাত্রায় নিয়ে যাচ্ছে বিজেপি।
এরপর ৮ তারিখ,বৃহস্পতিবার জামিন পাওয়ার পরই নতুন করে তাঁকে ফের গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছে, মোরবি পুলিশের দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে গোখলে কে গ্রেফতার করা হয়েছিল। এরপরই তৃণমূলের নেতা এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন সাকেত গোখলের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে একটি টুইট করে লিখেছিলেন.’জামিনের পরেও সাকেত গোখলেকে হয়রানি করছে গুজরাট পুলিশ। ৮ ডিসেম্বর রাত ৮.৪৫ মিনিটে ফের তাঁকে গ্রেফতার করা হয়েছে। আহমেদাবাদ সাইবার থানা থেকে বেরনোর সময় কোনও নোটিশ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’ যদিও দুটি মামলাতেই জামিন পেয়েছিলেন গোখলে।

উল্লেখ্য, গুজরাটের মোরবি সেতু ভাঙা নিয়ে বিতর্কিত টুইটের জেরে ৫ ডিসেম্বর মধ্যরাতে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেপ্তার করেছিল গুজরাট পুলিশ। একটি আরটিআই-এর কপি সম্বলিত টুইট শেয়ার করে সাকেত দাবি করেছিলেন, মোরবির সেতুভঙ্গের পর মোদির গুজরাট সফরে খরচ হয়েছে ৩১ কোটি টাকা। কিন্তু এই তথ্যকে ভুয়ো বলে দাবি করে গুজরাট পুলিশ।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!