Home » স্থগিত অমিত শাহের বঙ্গ সফর

স্থগিত অমিত শাহের বঙ্গ সফর

সময় কলকাতা ডেস্ক,৪ জানুয়ারিঃ আপাতত স্থগিত অমিত শাহের বঙ্গ সফর। ১৭ জানুয়ারি বীরভূমে সভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিকে ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক ঘোষিত হবার কারণে বঙ্গ সফর আপাতত স্থগিত স্বরাষ্ট্রমন্ত্রীর। পাশাপাশি শিলিগুড়িতে ১৯ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাও অনিশ্চিত এই মুহূর্তে।বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সফরও কাঁটছাট হতে চলেছে বলেই দলীয় সূত্রে খবর। ১৭ জানুয়ারি বীরভূমের সিউড়িতে সভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আরামবাগেও সভা করার কথা ছিল তাঁর। কিন্তু আপাতত পিছিয়ে গেল সেই সফর।

 

১৬-১৭ জানুয়ারি হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতি বৈঠক হতে চলেছে। সেখানেই হাজির থাকবেন দলের শীর্ষ নেতারা। এদিকে ৭ ও ৮ জানুয়ারি জেপি নাড্ডার চণ্ডীতলায় সভা করার কথা ছিল। পাশাপাশি কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে দলের বৈঠকে যোগ দেবার কথা রয়েছে তাঁর। যদিও বিজেপি সূত্রে খবর, দলের বৈঠকে যোগ দিলেও চণ্ডীতলার সভায় যাবেন না নাড্ডা। শিয়রে বাংলার পঞ্চায়েত নির্বাচন। তার আগে প্রচারে জোর দিয়ে ঝাঁপাতে চেয়েছিল বঙ্গ বিজেপি। বছরের শুরু থেকেই সেই পরিকল্পনার লক্ষ্য ছিল গেরুয়া শিবিরের। কিন্তু তার আগে একধাক্কায় ৩ হেভিওয়েট নেতার সভা বাতিল চাপ বেড়েছে বঙ্গ বিজেপির উপর।

শিয়রে পঞ্চায়েত নির্বাচন তার আগে প্রচারে ঝাঁপিয়ে পড়তে চাইছে বঙ্গ বিজেপি। বছরের শুরু থেকেই সেই পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যই ছিল গেরুয়া শিবিরের। সেই কারণেই একে একে দলের শীর্ষ নেতা জে পি নাড্ডা, অমিত শাহরা বঙ্গে জানুয়ারি থেকেই সফর শুরু করতে চেয়েছিলেন। উত্তরবঙ্গে বিগত নির্বাচনগুলিতে গেরুয়া শিবিরের ফল এখনও পর্যন্ত ভাল। দক্ষিণবঙ্গে বরং সংগঠন অনেকটাই নড়বড়ে। তার উপর রয়েছে বিজেপির আভ্যন্তরীণ কোন্দল। দলীয় সূত্রে খবর, আগামী ২ মাসে মোট ছ’টি জনসভা করার কথা নরেন্দ্র মোদির। এছাড়া ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যে মোট ১৪ টি সভা করবেন তিনি।

About Post Author