সময় কলকাতা ডেস্ক, ৪জানুয়ারি: ফের টেট পরীক্ষা দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নজরদারিতে এবার পর্ষদের ফোন নম্বর।
টেট পরীক্ষার্থীর কাছে অবৈধ ভাবে ‘পর্ষদ’ থেকে ফোন মামলায় ফের একবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের কাছে একটি নম্বর থেকে ফোন করা হয়েছিল। ফোন নম্বরটি কার, কোথা থেকে এসেছিল ফোন – তা খতিয়ে দেখতেই এই সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের।
শিল্পা চক্রবর্তী নামে এক টেট পরীক্ষার্থী বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাবি করেন, ২০১৭ সালের ৬ ডিসেম্বর তাঁর কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয়, ‘”পর্ষদের অফিস থেকে বলছি। আপনি কি টেট পরীক্ষা দিয়েছেন? চাকরি হয়ে যাবে। কিন্তু তার জন্য পর্ষদের অফিসে আসতে হবে। দেখাও করতে হবে পর্ষদ সভাপতির সঙ্গে।” কোন পর্ষদের অফিসে যাওয়ার কথা বলছেন তা অবশ্য যিনি ফোন করেছিলেন তিনি স্পষ্ট করে বলেননি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এদিন অভিযোগ শুনেই মামলাটির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেন। তিনি বলেন, সিবিআইকে বিষয়টি খতিয়ে দেখতে হবে। কবে, কোথা থেকে, কে ওই ফোন করেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব খতিয়ে দেখতে হবে। এমনকি, ওই ফোনের কল রেকর্ডিংও সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি