সময় কলকাতা ডেস্ক,৪ জানুয়ারিঃ ৮ জানুয়ারি গঙ্গাসাগর মেলা শুরু। তার আগে সাগরে দাঁড়িয়ে ফের কেন্দ্রীয় বঞ্চনা উসকে দিয়ে গঙ্গাসাগরকে জাতীয় ইস্যু করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বারবার অনুরোধ করেও গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করা হয়নি। কুম্ভ মেলার সব খরচ কেন্দ্র সরকার দেয়। উত্তরপ্রদেশ সরকার পায়। আমাদের ১০ পয়সার বাতাসা দিয়েও কেউ সাহায্য করেনি।

বুধবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়েই কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাগরে দাঁড়িয়ে রাজ্য সরকারের খরচে তৈরি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য সরকারের খরচে গঙ্গাসাগরের হেলিপ্যাড ময়দান থেকে তিনটি হেলিপ্যাড উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সাগর মেলা উপলক্ষে ভক্তদের কথা মাথায় রেখে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন, আশ্বাস মুখ্যমন্ত্রীর।৬৫ লক্ষ টাকা খরচ করে ভক্তদের জন্য তৈরি হয়েছে আধুনিক গেস্ট হাউস। গড়ে তোলা হয়েছে সমুদ্রতটও।এখান থেকেই মুখ্যমন্ত্রী ভারচুয়ালি উদ্বোধন করেন সুন্দরবন বিষয়ক দপ্তরের ৪০ মিটার দীর্ঘ কাকদ্বীপের কামারহাট সেতু। কাকদ্বীপ লটে তৈরি হয়েছে স্থায়ী জেটিঘাট। যাতায়াতের সমস্যা আরও মিটবে বলেই আশ্বাস দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। মেলায় দুর্ঘটনায় প্রাণ হারালে ৫ লক্ষ টাকার বিমা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে পানীয় জলের ব্যবস্থা, ১০ হাজারেরও বেশি স্থানীয় শৌচালয়, তীর্থযাত্রী নিবাস, পার্ক, ফুডকোর্ট সহ ঢেলে সাজানো হয়েছে সাগর।

রাজ্যের পাঁচটি তীর্থক্ষেত্রকে একত্রিত করে তৈরি ‘বাংলার মন্দিরে’রও সূচনা করেন মুখ্যমন্ত্রী।এদিন আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী জানান, এখানে যা যা উন্নয়নের কাজ হচ্ছে, সবটাই হচ্ছে রাজ্য সরকারের টাকায়। গঙ্গাসাগর মেলা এই ধরনের একমাত্র মেলা যেটা জলপথ পেরিয়ে আসতে হয়। প্রতিবছর যাতায়াত মিলিয়ে প্রায় ১ কোটি মানুষ নদী পার হন। অন্য সব মেলায় কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আকাশপথে যোগাযোগের ব্যবস্থা করে। আমরা এখানে আমাদের মতো ধাপে ধাপে করছি। তিনি জানান, আবারও অনুরোধ করব। নীতি আয়োগকেও অনুরোধ করব।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি