সময় কলকাতা ডেস্ক, ৫ জানুয়ারিঃ আজ ফের আসানসোল সিবিআই আদালতে সশরীরে হাজিরা দেবেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একটানা ২৮ দিন পর আসানসোল সিবিআই আদালতে সশরীরে হাজিরা দেওয়ার কথা রয়েছে অনুব্রতর।

গত ২২ ডিসেম্বর গরুপাচার মামলায় আসানসোল সিবিআই আদালতে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। কিন্ত ওইদিন দুবরাজপুর পুলিশ হেফাজতে ছিলেন অনুব্রত। তাই কোনও শুনানি হয়নি। তার ১৪ দিন পর পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়। সেই মত আজ অর্থাৎ ৫ জানুয়ারি ফের অনুব্রত মণ্ডলের হাজির হওয়ার কথা আসানসোল বিশেষ সিবিআই আদালতে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর সিবিআই আদালতে সশরীরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। এই মুহূর্তে গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন তিহাড় জেলে বন্দি। তদন্তের স্বার্থে বীরভূমের তৃণমূল সভাপতিকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের