সময় কলকাতা ডেস্ক, ৮ জানুয়ারিঃ পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে ভয়াবহ বাস দুর্ঘটনা। সেদেশের কাফরিন শহরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন।
কাফরিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬০ আসনের একটি বাস রোসোর দিকে যাচ্ছিল। রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে কাফরিন শহরের জাতীয় সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন।
???????????? Bus accident in #Senegal causes 38 dead and 87 injured Dozens of people died in a collision between two buses in the central region of the West #African country.
The #Senegalese president has declared three days of mourning since January 9. pic.twitter.com/mtm10OXSC1
— ????????The Informant (@theinformant_x) January 8, 2023
জাতীয় ফায়ার ব্রিগেডের প্রধান চিক ফল জানিয়েছেন, আহতদের কাফরিনের একটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপ এবং ধ্বংসপ্রাপ্ত বাসগুলি পরিষ্কার করা হয়েছে এবং স্বাভাবিক যানবাহন আবার শুরু হয়েছে, ফল বলেছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। যদিও দুর্ঘটনাগ্রস্থ বাস দুটিতে যাত্রী সংখ্যা নিয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি।
ঘটনায় ট্যুইট করে শোক প্রকাশ করেছে সেনেগালের রাষ্ট্রপতি ম্যাকি স্যাল। টুইটারে তিনি বলেছেন,
Suite au grave accident de ce jour à Gniby ayant causé 40 morts, j’ai décidé d’un deuil national de 3 jours à compter du 9 janvier. Un conseil interministériel se tiendra à la même date pour la prise de mesures fermes sur la sécurité routière et le transport public des voyageurs.
— Macky Sall (@Macky_Sall) January 8, 2023
“মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?