Home » ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনে হামলা

ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনে হামলা

সময় কলকাতা ডেস্ক, ৯ জানুয়ারিঃ দু’বছর আগে ঘটা আমেরিকার রাষ্ট্রপতি ভবনে হামলার স্মৃতি উসকে দিল ব্রাজিল। ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনসহ, প্রশাসনিক ভবন এবং সুপ্রিম কোর্টে হামলা চালালো, প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থকেরা। ঠিক ২ বছর আগে ২০২১ সালে ৬ই জানুয়ারি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা এভাবেই আমেরিকার ক্যাপিটেলে হামলা চালিয়েছিল। তারই যেন পুনরাবৃত্তি ঘটল ব্রাজিলে। তবে,রবিবার ব্রাসিলিয়ায় যখন এই হামলা হয়, প্রেসিডেন্ট লুলা সেখানে ছিলেন না বলেই সূত্রের খবর।

 

 

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকেরা রাষ্ট্রপতি ভবন বিভিন্ন প্রশাসনিক ভবন এবং সুপ্রিমকোর্টে আচমকায় হামলা চালায়। সমর্থকরা উঠে পড়েন ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনের ছাদে। যখন ব্রাজিল সমর্থকেরা হামলা চালাচ্ছে সেই সময় কার্যত কিছু পুলিশ নিজেদের সেলফি তোলায় ব্যস্ত ছিল। এর ফলে অভিযোগ উঠছে প্রশাসনের কিছু অংশের মদত রয়েছে বিক্ষোভে। গত বছর কট্টর দক্ষিণপন্থী বোলসোনারোকে হারিয়ে ব্রাজিলে ক্ষমতায় আসেন বামপন্থীর লুইস ইনাসিও লুলা দ্যা সিলভা।

বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যেই এই আক্রমণ বলে মনে করছে ব্রাজিলের বর্তমান সরকার। তীব্র অসন্তোষ প্রকাশ করে লুলা দ্যা সিলভা জানিয়েছেন বিক্ষোভকারীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে

About Post Author