সময় কলকাতা ডেস্ক , ৯জানুয়ারি: ভালোবেসে স্ত্রী বা গার্লফ্রেন্ডের কপালে, গালে চুম্বন এঁকে দেওয়া পুরুষ নেহাত কম নয়। বর্তমানে পাবলিক প্লেসেও এই ঘটনার সাক্ষী থাকেন বহু মানুষ। তবে এটি যে শাস্তিযোগ্য অপরাধ তা জানেন না বহু মানুষ। ফলে অনেকেই তা করে থাকেন। প্রকাশ্যে চুম্বনের ব্যাপারে কারও কোনও আপত্তি থাকলে আদালতে তিনি তা চ্যালেঞ্জ করতে পারেন।তবে বিভিন্ন হাইকোর্ট এই বিষয়টিকে ১৯-এর ১ ধারায় মত প্রকাশের স্বাধীনতার অধীনেই বলেই জানিয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারার অধীনে যে কোনও পাবলিক প্লেসে অশ্লীল কাজ করা আইনের চোখে অপরাধ। পাবলিক প্লেসে গার্লফ্রেন্ড কিংবা স্ত্রীকে চুমু খাওয়াও ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।অর্থাৎ কেউ যদি মেট্রো স্টেশন, রেলস্টেশন, মার্কেট কিংবা পাবলিক প্লেসে চুম্বন করলে পুলিশ অশ্লীলতার আইনে গ্রেফতার পর্যন্ত করতে পারে। এব্যাপারে দোষী প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে তিনমাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে আদালত। এটি জামিনযোগ্য অপরাধ হলে আসামী জামিন পান।

ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় অশ্লীলতা সম্পর্কে কোন সংজ্ঞা দেওয়া হয়নি। সেখানে বলা হয়েছে কোনও পাবলিক প্লেসে অশ্লীল গান , অশ্লীল কথা, অশ্লীল অঙ্গভঙ্গী বা কোনও অশ্লীল কাজ করেন, যা সামাজিক নিয়ম-নীতির বিরুদ্ধে, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?