সময় কলকাতা ডেস্ক,১৫ জানুয়ারিঃ শুরু হল প্রায় ৪০০ বছরের প্রাচীন জয়দেব-কেন্দুলির মেলা৷ প্রথা অনুযায়ী মকর সংক্রান্তির দিন অজয় নদের তীরে পুণ্যস্থান সারছেন পুণ্যার্থীরা। কোভিড পরিস্থিতি কাটিয়ে এবার জমজমাট বাউল-ফকিরের মেলা জয়দেব৷ স্নানের ঘাট সহ রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার ভিড় চোখে পড়ার মত। মেলায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে রয়েছে। ৪০০ বছরের প্রাচীন এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত আছে পৌরাণিক কাহিনী সমূহ ও নানান দেবদেবীর মূর্তি৷ এই জয়দেব মেলা মূলত বাউল-ফকিরের মেলা হিসাবে পরিচিত। ২০২১ সালে কোভিড পরিস্থিতির জন্য মেলাটি বন্ধ ছিল। ২০২২ সালে কোভিড বিধি মেনে ছোট করে মেলার আয়োজন হয়েছিল৷ এবার কোভিড পরিস্থিতির কাটিয়ে জমজমাট প্রাচীন জয়দেব মেলা৷ ভোর থেকে শীত উপেক্ষা করে অজয় নদের জলে স্নান সারছেন পুণ্যার্থীরা৷ পুণ্যস্নান সেরে রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার হিড়িক রয়েছে।

ভিড় থাকায় এই বছর জয়দেব মেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নানের ঘাট ও অন্যান্য জায়গায় নিরাপত্তার জন্য সিভিক ভলিন্টিয়ার সহ প্রায় ২৫০০ পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিআইজি, এসপি, এসডিপিও পদমর্যাদার অফিসারেরা৷ ১২৫ টির বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ১২ টি ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি৷ ২৩ টি পুলিশ ক্যাম্প, এন্টি ক্রাইম টিম, মহিলা পুলিশ ছাড়াও চলছে ড্রোন ক্যামেরায় নজরদারি৷ স্থায়ী আখড়া ছাড়াও এবার ২৫০ টির মত অস্থায়ী আখড়ার অনুমতি দিয়েছে প্রশাসন৷ উন্মুক্ত মল-মূত্র ত্যাগ রুখতে নদীর তীরে ১০০০ এর বেশি অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে জমজমাট প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব মেলা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী