সময় কলকাতা ডেস্ক,১৪ জানুয়ারিঃ চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শনিবার হুগলির উত্তরপাড়ার বয়স্কদের নিয়ে একটি চড়ুইভাতির আয়োজন করেন পুলিশ কমিশনারের পুলিশরা। সারা বছর একাকিত্বে কাটে বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধদের । তাই তাদেরকে নিয়ে এই একদিন একটু আনন্দ প্রদান ও তাদের একাকিত্ব জীবনকে উজ্জীবিত করার জন্য এই প্রয়াস বলে জানানো হয়েছে পুলিশের তরফে। খাওয়া দাওয়া গান বাজনা নিয়ে শনিবার হুগলির উত্তরপাড়ায় গোটা দিনব্যাপী আনন্দে মেতে ওঠেন সকলে ।

উত্তরপাড়ার প্রায় ১০০ জন প্রবীণ নাগরিকদের নিয়ে এই চড়ুইভাতির আয়োজন করা হয়। পুলিশের কাজের পাশে তাদের সামাজিক দায়বদ্ধতার অগ্রগতির জন্য চালু করা হয়েছে একটি মানবিক উদ্যোগ, যার নাম দেওয়া হয়েছে স্পর্শ। সেই স্পর্শর উদ্যোগেই শনিবারের পিকিনিকের আয়োজন হয়। একই সঙ্গে তাদের অভাব অভিযোগের কথাও শোনা হয়। আগামীতে প্রবীণ নাগরিকরা কোনো সমস্যায় পড়লে পুলিশ যথাযত ভাবে সাহায্য করবে সেই ব্যবস্থাও করা হয়।

এই বিষয়ে পুলিশ আধিকারিক আলী রাজা জানান, “অনেক প্রবীণ নাগরিকরায় বাড়িতে একা থাকেন। কারও ছেলে মেয়ে চাকরি-সুত্রে বাইরে চলে গেছে তাদের এই একাকীত্ব জীবনে একটু আনন্দ দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে প্রবীর নাগরিকদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়। সেখানে প্রবীণ নাগরিকরা তাদের যেকোনো সমস্যার কথা জানাতে পারেন। সেই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেই কারণে একটি নোডাল অফিসার সহ আরও চারজন আধিকারিককে ওই কাজের সঙ্গে নিযুক্ত করা হয়েছে। পুলিশরা সবসময় মানুষের পাশে থেকে যাতে কাজ করতে পারে সেই অনুযায়ী তৈরি স্পর্শ এবং স্পর্শর প্রতিটি প্রোগ্রাম মানুষের স্বার্থে।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী