সময় কলকাতা ডেস্কঃ আজ ১৬ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৬৮ – কলকাতায় প্রথম ঘোড়া দৌড় শুরু হয়।
১৯২০ – লিগ অব নেশন্সের প্রথম সভা প্যারিসে অনুষ্ঠিত হয়।
১৯২২ – কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।
১৯২৩ – চীনের মহান বিপ্লবী পথিকৃৎ ড: সুন জোংসানের নেতৃতাধীন সৈন্য বাহিনী দক্ষিণ চীনের গুওয়াংতং প্রদেশের রাজধানী গুওয়াংচৌ দখল করে নেয় ।
১৯২৯ – বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়।
১৯৪১ – মহানিষ্ক্রমণের দিন। গৃহবন্দী সুভাষচন্দ্র বসু ব্রিটিশ পুলিসের নজর এড়িয়ে মধ্যরাতে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে বেড়িয়ে পড়লেন।
১৯৮৬ – ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্সের প্রথম বৈঠক হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৫৫ – গোবিন্দচন্দ্র দাস, এক বাঙালি স্বভাব কবি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬৮ – খ্যাতিমান আইনজীবী, চিন্তাশীল লেখক এবং বিশিষ্ট পণ্ডিত হীরেন্দ্রনাথ দত্তের জন্মদিন আজ।
১৮৮৮ – ড. প্রিয়দারঞ্জন রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ এদিন জন্মান।
১৯০১ -সুকুমার সেন,ভারতীর বাঙালি ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ এদিন জন্মান।
১৯০১ -বাঙালি সাহিত্যিক সাংবাদিক সম্পাদক চপলাকান্ত ভট্টাচার্যের জন্মদিন আজ।
১৯১০ – রামকৃষ্ণ বিশ্বাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩১ – সুভাষ মুখোপাধ্যায় (চিকিৎসক), ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নল-জাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক এদিন জন্মান।
১৯৪০ – চিন্ময় রায়, বাঙালি চলচ্চিত্র অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৮৭ – কাব্য বিশ্বনাথন, ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন সাহিত্যিকের জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২৪ – রাজা প্যারীমোহন মুখোপাধ্যায় প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৮ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক এদিন প্রয়াত হন।
১৯৬১ – খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী, বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবকের প্রয়াণ দিবস আজ।
১৯৮৯ – চপলাকান্ত ভট্টাচার্য, বাঙালি সাহিত্যিক সাংবাদিক সম্পাদক এদিন প্রয়াত হন।
২০২২ – বাংলা থিয়েটার ও চলচ্চিত্র অভিনেত্রী শাঁওলি মিত্রের প্রয়াণ দিবস আজ।
২০২২- ভারতের কিংবদন্তি কত্থক শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি