সময় কলকাতা ডেস্কঃ আজ ১৭ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫৮৪ – বোহেমিয়া গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
১৮৪১ – বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ার নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়েছিলো।
১৯৪৬ – জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন
১৯৯১ – উপসাগরীয় যুদ্ধে অপারেশন ডেসার্ট হার্ট শুরু হয়। ইরাক এদিন ৮টি স্কাড ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করে।
১৯৯৫ – জাপানের ওসাকা কোবে অঞ্চলে ভূমিকম্পে সাড়ে চার হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে ও বিপুল ক্ষয়ক্ষতি হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯৫ – স্বাধীনতা সংগ্রামী,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী বিজয়কুমার ভট্টাচার্য আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৯ – আশুতোষ ভট্টাচার্য, বিশিষ্ট বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতি গবেষক ও অধ্যাপক এদিন জন্মান।
১৯৩০ – বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক ক্ষেত্র গুপ্ত-র জন্মদিন আজ।
১৯৪৫ – জাভেদ আখতার, ভারতীয় কবি, গীতিকার এবং স্ক্রিপ্ট রাইটার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫৩ -ভারতীয় গায়ক , গীতিকার এবং চিত্রপরিচালক অঞ্জন দত্তের জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯১ -রামচন্দ্র দত্ত ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম গৃহীভক্ত আজকের দিনে প্রয়াত হন।
১৮৯৩ – রাদারফোর্ড বি. হেইজ্, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি এদিন প্রয়াত হন।
১৯৩০ – ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী গওহর জান-এর প্রয়াণ দিবস আজ।
১৯৪০ – ভারতে ফুটবল খেলার জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী এদিন প্রয়াত হন।
২০০৩ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সমরেশ রায়-এর প্রয়াণ দিবস আজ।
২০১০ – জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী আজকের দিনে প্রয়াত হন।
২০১১ – গীতা দে, বাংলা চলচ্চিত্র, থিয়েটার এবং বাঙালি লোকনাট্যের ভারতীয় বাঙালি অভিনেত্রী এদিন প্রয়াত হন।
২০১৪ – ভারতীয় বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেন-এর প্রয়াণ দিবস আজ।
২০১৫ – গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার আজকের দিনে প্রয়াত হন।
২০২২ – ভারতীয় বাঙালি লেখক মিহির সেনগুপ্ত-র প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি