সময় কলকাতা ডেস্ক, ১৬ জানুয়ারিঃ ঝালদা পুরসভা এবার কংগ্রেসের দখলে। চেয়ারপার্সন হলেন শিলা চট্টোপাধ্যায়। ৭-০ ভোটে জিতে বোর্ড দখল করল কংগ্রেস। শিলা চট্টোপাধ্যায় নির্দল প্রার্থী ছিলেন। তৃণমূলকে সমর্থন করেছিলেন। শিলার কথায়, মতো, তৃণমূলে ‘যথাযথ সম্মান না পাওয়ায়’ ফের কংগ্রেসকে সমর্থন করেন তিনি।
হাইকোর্টের নির্দেশে সোমবার পুরুলিয়ার ঝালদা পুরসভায় পুরপ্রধান নির্বাচন হয়। সকালে ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভার ৬ জন কংগ্রেস কাউন্সিলর, ১ জন নির্দল কাউন্সিলর এবং ৫ জন তৃণমূল কাউন্সিলর ঝালদা পুরসভায় যান। শিলা চট্টোপাধ্যায় নির্দল কাউন্সিলর হিসাবে থাকলেও তিনি কংগ্রেসকে সমর্থন করেছেন। এদিন সকাল থেকেই ঝালদা পুরসভার ২০০ মিটার জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝালদা শহর জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঝালদা পুরসভা ঘিরে ফেলা হয় কড়া পুলিশি নিরাপত্তায়। পুরসভার ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, ঝালদায় নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছিল ত্রিশঙ্কু ফলাফল হয়। পরে নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গড়ে তৃণমূল। এরমধ্যেই খুন হয়ে যান কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। সেই তদন্ত এখনও চলছে। এর আগে নভেম্বরে ঝালদায় নির্দলে জিতে তৃণমূলে যাওয়া এক কাউন্সিলর শাসকদল ছাড়ার কথা ঘোষণা করার পরেই সংখ্যা সঙ্কট তৈরি হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে গত ২ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জবা মাছুয়াকে ঝালদা পুরসভার চেয়ারম্যান করার কথা। তা খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মতো ১৬ জানুয়ারি ঝালদার পৌরপ্রধান নির্বাচনের দিন ধার্য করা হয়।


More Stories
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড