সময় কলকাতা ডেস্কঃ আজ ১৮ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৮ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৬২ – বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয়।
১৮৭১ – ফ্রান্সের ভার্সাই প্রাসাদে প্রথম ভিলহেল্ম জার্মানীর প্রথম সম্রাট ঘোষিত হন।
১৯৩৮ – সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন।
১৯৪৮ – হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গান্ধী তার ১২১ ঘণ্টার অনশনের অবসান ঘটিয়েছিলেন।
১৯৫০ – ভারত ধর্মনিরপক্ষে গণরাষ্ট্র হিসাবে ঘোষিত হয় ।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪২ – মহাদেব গোবিন্দ রাণাডে,প্রখ্যাত ভারতীয় বিচারপতি, লেখক ও সমাজ সংস্কারক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৩ – প্রখ্যাত রসায়নবিদ,গবেষক ও লেখক দুঃখহরণ চক্রবর্তীর জন্মদিন আজ।
১৯৫৪ – পার্থ প্রতিম মজুমদার, প্রখ্যাত মূকাভিনয় শিল্পী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৪৭ – কুন্দনলাল সায়গল,ভারতীয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা আজকের দিনে প্রয়াত হন।
১৯৫১ – যতীন্দ্রমোহন রায়, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এদিন প্রয়াত হন।
১৯৮৩ – মীরা দত্তগুপ্ত ,ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রীর প্রয়াণ দিবস আজ।
১৯৯২ -সুবোধকুমার চক্রবর্তী, রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ভ্রমণকাহিনী লেখক এদিন প্রয়াত হন।
১৯৯৬ – ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, রাজনীতিবিদ, অন্ধ্রপ্রদেশ-এর ১০ তম মুখ্যমন্ত্রীএন. টি. রামা রাও-এর প্রয়াণ দিবস আজ।
২০০৩ – হরিবংশ রাই বচ্চন, প্রখ্যাত ভারতীয় হিন্দি কবি এদিন প্রয়াত হন।
২০১৮ – চন্ডী লাহিড়ী, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও কার্টুনিস্ট আজকের দিনে প্রয়াত হন।
২০২২ -প্রখ্যাত ভারতীয় বাঙালি কার্টুনিস্ট ও চিত্রশিল্পী নারায়ণ দেবনাথ-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি