সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারিঃ চিনে করোনার বাড়বাড়ন্তে উদ্বেগ বাড়ছে গোটা বিশ্বে। চিনে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জিরো-কোভিড পলিসি তুলে নেওয়ার পরই হু হু করে বেড়েছে সংক্রমণ। পরিস্থিতি এতটাই জটিল যে পরিসংখ্যান গোপন করতে মরিয়া চিন সরকার।

সূত্র মারফত জানা গিয়েছে, ডেথ সার্টিফিকেটে রোগীর মৃত্যুর কারণ হিসেবে করোনা না লেখার পরামর্শ দিয়েছে চিন সরকার। রোগীর কোন ক্রনিক রোগ থাকলে মৃত্যুর কারণ হিসাবে ডেথ সার্টিফিকেটে সেই কথাই উল্লেখ করার নির্দেশ দিয়েছে চিন সরকার। চিকিৎসকদের পাঠানো এই নির্দেশকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। সরকার নির্দেশ দিয়েছে যে রোগীর মৃত্যুর কারণ যদি শুধুমাত্র কোভিড-১৯ হয়, তাহলে চিকিৎসকরা তাদের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতে হবে। এরপর দু’জন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। এরপর নিশ্চিত হলে তবেই কোভিড ১৯ এর উল্লেখ ডেথ সার্টিফিকেটে উল্লেখ করতে পারবেন সংশ্লিষ্ট চিকিৎসক।

উল্লেখ্য, তিন মাসের মধ্যেই চিনের ৬০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হবেন! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিখ্যাত মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইল-ডিং। তাঁর মতে, এই তিন মাসে চিনের লক্ষাধিক মানুষের মৃত্যু হবে। ইতিমধ্যেই কোভিড হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়ছে। এই অবস্থা আরও খারাপ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ, করোনাবিধি কিছুটা শিথিল হওয়ার পরই চিনে আবার ফিরছে করোনা আতঙ্ক। চিনের বিশেষজ্ঞরা মনে করছেন,এই শীতেই করোনা নতুন করে আছড়ে পড়তে পারে।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
ভারতে করোনার কি আবার প্রাদুর্ভাব ঘটেছে?