Home » ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’

ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’

সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারিঃ ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। বিবেক অগ্নিহোত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছেন যে, আগামী ১৯ জানুয়ারি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার দিবস। এটাই প্রথমবার যেখানে কোনও ছবি পর-পর দু বছরে দুবার মুক্তি পাচ্ছে। যাঁরা এখনও বড় পর্দায় ছবিটি দেখেননি, তাঁরা এখনই টিকিট বুকিং করুন।’

দীর্ঘ তর্ক-বিতর্কের পর গত ১১ মার্চ মুক্তি পেয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস। কোনোভাবেই কাশ্মীর ফাইলসকে আটকানো যায়নি। আর তারপরেই ম্যাজিক! মাত্র তিন দিনে গোটা বিশ্ব জুড়ে ৩১.৬ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছিল ‘দ্যা কাশ্মীর ফাইলস। ’মুক্তির প্রথম দিনেই ৪.২৫ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। দ্বিতীয় দিনে ১০.১০ কোটি এবং তৃতীয় দিনে সংখ্যা্টা আরো বেড়ে ১৭.২৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছিল। এমনকি বেশ কিছু জায়গায় অন্যান্য ছবির থেকে দ্য কাশ্মীর ফাইলসের টিকিট বেশি বিক্রি হয়েছিল বলেই জানা গিয়েছে। মুক্তির পরেই দর্শকরা ভালবাসায় ভরিয়ে দিয়েছে এই ছবিকে। কাশ্মীরি হিন্দুদের উপরে অত্যাচারের নির্মম অথচ বাস্তব ইতিহাসকে তুলে ধরেছিল মিঠুন চক্রবর্তী, অনুপম খের অভিনীত এই ছবি। তবে দর্শকমহলে দ্য কাশ্মীর ফাইলসকে নিয়ে ঝড় চললেও বলিউডে কিন্তু দেখা দিয়েছিল নিস্তব্ধতা। অক্ষয় কুমার ও কঙ্গনা রানাওয়াত ছাড়া বলিউডের কেউই তেমন মুখ খোলেননি ছবিটিকে নিয়ে।

এর আগে দ্য কাশ্মীর ফাইলসকে ‘বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ছবি’ বলে প্রশংসা করেছিলেন কঙ্গনা। বলিউড ইন্ডাস্ট্রির নিস্তব্ধতাকে কটাক্ষ শুনিয়ে অভিনেত্রী বলেছিলেন, এই ছবি প্রমাণ করে দিয়েছে করোনা পরবর্তীতে প্রেক্ষাগৃহ শুধুমাত্র বড় বাজেটের ছবির জন্যই নয়। ভোর ছটার শোও হাউজফুল হয়ে যাচ্ছে! তীব্র কটাক্ষ করে কঙ্গনা বলেছিলেন, ‘বলিউড আর ওদের চামচারা সব অবসাদে ভুগছে। গোটা বিশ্বের মানুষ ছবিটি দেখছে। তবুও এদের মুখ থেকে একটাও শব্দ বেরোচ্ছে না। ওদের সময় এবার খতম!’

About Post Author