Home » মুক্তির আগেই রেকর্ড গড়ছে শাহরুখের ‘পাঠান’!

মুক্তির আগেই রেকর্ড গড়ছে শাহরুখের ‘পাঠান’!

সময় কলকাতা ডেস্ক, ১৭জানুয়ারি : অনেকদিন পর একটি অ্যাকশন ছবি নিয়ে অনুগামীদের কাছে হাজির কিং খান । আর এই ছবি ঘিরেই চলছে চর্চা । এই ছবিতে শাহরুখকে নতুন লুকে দেখে মুগ্ধ অনুগামীরা । পাঠান ছবিকে ঘিরে উত্তেজনা চরমে । শাহরুখ অনুরাগীরা কোমর বেঁধে নেমে পড়েছেন ছবির প্রচারে। আর মুক্তির আগেই একের পর এক রের্কড গড়ছে পাঠান।

ওপেনিংয়েই বাজিমাত করবে এই ছবি। অগ্রিম বুকিংয়ে ‘ব্রহ্মাস্ত্র’, ‘কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে ফেলেছে পাঠান। জানা গিয়েছে, মুম্বইয়ের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘গাইতেয়ি গ্যালাক্সি’তে এই প্রথম সকাল ৯ টায় দেখানো হবে পাঠান। মুম্বইয়ের শাহরুখ ফ্যান ক্লাব এই ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে।

মুক্তির দিন যত এগিয়ে আসছে পাঠান ছবি নিয়ে বিতর্ক ততই বেড়ে চলেছে। পাঠান নিয়ে সোমবার দিল্লি হাইকোর্ট এক নতুন নির্দেশ দিয়েছে। দিল্লি হাইকোর্টের তরফে পাঠান ছবির প্রযোজনা সংস্থা যশরাজকে জানিয়ে দেওয়া হয়েছে এই ছবির ওটিটি মুক্তির জন্য মানতে হবে বিশেষ গাইডলাইন। ওটিটি মুক্তির আগে ছবির সাবটাইটেল আগে থেকে জমা দিতে হবে। কেননা,সাবটাইটেলে যেন ভুল তথ্য দেখানো না হয় তার জন্যই এই ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া, সেন্সর বোর্ডের ছাড়পত্রও জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গান নিয়েও রয়েছে বিতর্ক! তবে জানা গিয়েছে, ‘বেশরম রং’ গানটি বাদ যাবে না। তবে যৌন আবেদনে ভরা গানটির নাচের দৃশ্যে সামান্য বদল করা হতে পারে। তবে গেরুয়া বিকিনিতে কোনও পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে।

About Post Author