Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২০ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৫১৪ – দাসপ্রথার বিরুদ্ধে পোপ লিও এক্স ঘোষণা দেন।
১৮৯৯ – স্বামী ত্রিগুণাতীতানন্দের সম্পাদনায় প্রথম উদ্বোধন (পত্রিকা) প্রকাশিত হয়। (১ মাঘ ১৩০৫ বঙ্গাব্দ)
১৯০৭ – জামাইকায় ভূকম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার নিহত হয়।
১৯৩৮ – আজকের মকর সংক্রান্তির দিনে বেলুড়মঠের রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়।
১৯৬৯ – ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু।
২০০৫ – শনি গ্রহের চাঁদ টাইটানে হুইজেন্স প্রোবের অবতরণ হয়।
২০০৮ – নাসার পাঠানো ম্যাসেন্জার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলাধের্র ছবি তুলতে সক্ষম হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৩১ – তারাপদ সাঁতরা , বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৩ – ইতিহাসবিদ ড.নীহাররঞ্জন রায়-এর জন্মদিন আজ।
১৯১৯ – কাইফি আজমি ভারতীয় প্রথিতযশা উর্দ্দুভাষী কবি ও সাহিত্যিক এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব এদিন জন্মান।
১৯২৪ – বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক সবিতাব্রত দত্তের জন্মদিন আজ।
১৯২৯ – শ্যামল মিত্র, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬৫ – সীমা বিশ্বাস, ভারতীয় চলচ্চিত্রের ও অসমের থিয়েটার জগতের খ্যাতনামা অভিনেত্রী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৯৮ – লুইস ক্যারল, হাস্যরস শিল্পী ও শিশুসাহিত্যিক আজকের দিনে প্রয়াত হন।
১৯৫৪ – বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়, ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামীর প্রয়াণ দিবস আজ।
১৯৬২- অমরেন্দ্রনাথ ঘোষ, কল্লোল, কালিকলম, প্রগতি পর্বের শক্তিমান লেখক এদিন প্রয়াত হন।
১৯৬৯ – শিশু ও কিশোর সাহিত্যের সুপরিচিত লেখক মোহনলাল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৭১ – দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রগতিবাদী সাহিত্যিক ও সংগঠক আজকের দিনে প্রয়াত হন।
১৯৭২ – অনুভা গুপ্ত একজন ভারতীয় বাঙালি অভিনেত্রীর প্রয়াণ দিবস আজ।

About Post Author