Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২১ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২১ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৭৩৭ – পূর্ব ভারতের বঙ্গোপসাগরে ভয়াবহ প্রাণঘাতি ঝড় তুফানে তিন লক্ষ মানুষ প্রাণ হারায়।

১৭৯৩ – জানুয়ারিতে ফরাসী সম্রাট ষোড়শ লুঁইকে শুলে চড়িয়ে হত্যা করা হয়।

১৮৪৬ – চার্লস ডিকেন্স সম্পাদিত ‘দি ডেইলি নিউজ’ প্রথম প্রকাশিত হয়।

১৮৯৯ – ওপেলের অটোমোবাইল তৈরি শুরু হয়।

১৯৭২ – মনিপুর, মেঘালয় ও ত্রিপুরা ভারতের পূর্ণ রাজ্যে পরিণত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৯১৩ – বাঙালি সাহিত্যিক ও যষ্টিমধু পত্রিকার সম্পাদক কুমারেশ ঘোষ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৩০ – সুচরিত চৌধুরী কথাসাহিত্যিক এদিন জন্মান।

১৯৩৩ – শর্বরী রায়চৌধুরী, বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর-এর জন্মদিন আজ।

১৯৮৬ – সুশান্ত সিং রাজপুত, ভারতীয় অভিনেতা এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯২৪ – রুশ বিপ্লবের মহান নেতা ও মার্কসবাদের অন্যতম রূপকার ভ্লাদিমির ইলিচ লেনিন আজকের দিনে প্রয়াত হন।

১৯৪৫ – রাসবিহারী বসু, ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক এদিন প্রয়াত হন।

১৯৫৯ – সেসিল বি. ডামিল, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সম্পাদক, চিত্রনাট্যকার ও অভিনেতা আজকের দিনে প্রয়াত হন।

১৯৫৯ – ভারতের প্রখ্যাত রসায়ন বিজ্ঞানী জ্ঞানচন্দ্র ঘোষ-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author