সময় কলকাতা ডেস্ক,২১ জানুয়ারিঃ ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। একদিন বন্ধ থাকবে হাওড়া -তারকেশ্বর ব্রাঞ্চ লাইনে সিঙ্গুর থেকে নালিকুলের মধ্যে ট্রেন চলাচল। ২২শে জানুয়ারি রবিবার সকাল ৮ টা থেকে পরদিন ২৩ শে জানুয়ারি সোমবার বিকাল ৫টা পর্যন্ত কোন ট্রেন চলাচল করবে না । এই মর্মে সিঙ্গুর স্টেশনে রেলের তরফে মাইকিং করা হচ্ছে। রেল সূত্রে খবর, এই সময়ে মধ্যে হাওড়া থেকে দিয়াড়া অবধি ৬টা ট্রেন আসবে এবং ৬টা ট্রেন দিয়াড়া থেকে ফেরত যাবে হাওড়ায় । অন্যদিকে তারকেশ্বর থেকে হরিপাল অবধি ৬টি ট্রেন যাবে আবার ৬টা ট্রেন তারকেশ্বর ফেরত যাবে।

রেল সূত্রে জানানো হয়েছে, সিঙ্গুর থেকে নালীকুল স্টেশনের মাঝে ২২শে জানুয়ারি তারিখ রবিবার ও ২৩-০১-২৩ তারিখ সোমবার দুদিন ট্রাফিক ও পাওয়ার ব্লক সহ দুদিনের নন ইন্টারলকিং কাজ হবে। এর ফলেই রবিবার সকাল ৮ টা থেকে সোমবার বিকাল ৫টা অবধি সিঙ্গুর থেকে নালিকুলের মধ্যে কোন ট্রেন চলাচল করবে না। ফলে হাওড়া-তারকেশ্বর, হাওড়-গোঘাট লাইনে একাধিক আপ ও গাউন ট্রেন বাতিল করা হয়েছে। শুধুমাত্র এই সময়ে মধ্যে হাওড়া থেকে দিয়াড়া অবধি ৬টা ট্রেন যাতায়াত করবে। অন্যদিকে তারকেশ্বর থেকে হরিপালের মধ্যে ৬টি ট্রেন যাবে ও ৬টি তারকেশ্বর ফিরে যাবে।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী