Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৬ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৬ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৯৩০ – ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে “স্বাধীনতা দিবস” বা “পূর্ণ স্বরাজ দিবস” হিসেবে ঘোষণা করে।
১৯৫০-ভারতের সংবিধান কার্যকর হয়।
১৯৫০-রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
১৯৫০- পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়।
১৯৬৫ – হিন্দি ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়।
২০০১ – ভারতের গুজরাটে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান।

 

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৪৪ -গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯০ – গোপালদাস মজুমদার খ্যাতনামা প্রকাশক এদিন জন্মান।
১৯১১ – পলিকার্প কুশ, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮২৩ – এডওয়ার্ড জেনার, ইংরেজ চিকিৎসক, গুটি বসন্তের টিকার আবিষ্কারক আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৯ – অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্মসংস্কারক এদিন প্রয়াত হন।
২০১৫ – আর কে লক্ষ্মণ নামে পরিচিত রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ ভারতীয় ব্যঙ্গশিল্পী ও কার্টুনিস্ট-এর প্রয়াণ দিবস আজ।
২০১৮ – সুপ্রিয়া দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী আজকের দিনে প্রয়াত হন।

About Post Author