Home » একশো দিনের প্রকল্পের টাকা আত্মসাৎ-এর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

একশো দিনের প্রকল্পের টাকা আত্মসাৎ-এর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক,২৬ জানুয়ারিঃ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ না করে তুলে নেওয়া হয়েছে সরকারি টাকা। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের দিকে। গ্রামবাসীদের নজরে আসতেই তুলকালাম গ্রামে। একশো দিনের প্রকল্পের কাজ না করে গ্রামের বাঁশঝাড়,পরিত্যক্ত বাড়ি ও মহানন্দা নদীতে লুকিয়ে রাখা হয়েছিল প্রকল্পের বোর্ড। হদিস পেতেই সেই সমস্ত বোর্ড তুলে এনে গ্রামের মাঠে পুতে পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, একশো দিনের সরকারি প্রকল্পে কাজ না হলেও সমস্ত টাকা তুলে নিয়েছে পঞ্চায়েত সদস্যরা। আর এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই মালদহের চাঁচল ১ নং ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের দেবিগঞ্জ গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

সামনেই পঞ্চায়েত ভোট। এখন পাওয়া-না পাওয়ার হিসাব মেলানোর সময়৷ আর সে কারণেই টাকা আত্মসাৎ এর খবর পেয়ে গ্রামবাসীরাই খুঁজে বের করেছেন ১০০ দিন কাজ প্রকল্পের বোর্ড৷ মালদহের চাঁচল ১ নম্বর ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামে ১০০ দিনের প্রকল্পে অনেক স্কিম ধরা হয়েছিল৷ কিন্তু সেসব কাজ আর বাস্তবে রূপ পায়নি৷ খাতায় কলমে সব কাজ শেষ৷ টাকাপয়সাও তুলে নেওয়া হয়েছে৷ সব শুনে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা৷ তারপরই লুকোনো জায়গা থেকে সব বোর্ড খুঁজে বের করেন গ্রামবাসীরা।

সরকারি প্রকল্পে কাজ না করা বা টাকা আত্মসাৎ এর ঘটনা সামনে আস্তে এর আগে খুব প্রকাশ করেছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে তিনি এক পঞ্চায়েত প্রধানকে ইস্তফা দিতে বাধ্য করেন। জেলা সফর গুলিতে বা প্রশাসনিক বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরকারি প্রকল্পের ওপর জোর দিচ্ছেন। কেন্দ্র অর্থ বরাদ্দ বন্ধ করে দিলেও বহু প্রকল্প রাজ্য সরকার চালু রেখেছে এই মুহূর্তে। তারপরেও পঞ্চায়েত ভোটের মুখে এই ধরনের ঘটনা কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্থানীয় স্তরে নেতাদের মধ্যে ক্ষমতা এবং তার অপব্যবহার বাসা বেধেছে।

যদিও বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ চাঁচল ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলি৷ তিনি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের আগে এটা বিরোধীদেরই চক্রান্ত৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শক্ত হাতে রাস ধরতে চাইছেন দলের। কড়া ভাষায় দলের নিচু তলার কর্মীদের সমালোচনা করতেও দেখা গিয়েছে তাদের। এরপরেও নিচু তলার কর্মীদের ক্ষমতার লোভ বিপদ বাড়াচ্ছে দলের। আগামী দিনে এই রোগের হাত থেকে কিভাবে তৃণমূল রক্ষা পাবে তা সময় বলবে।

About Post Author