সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি: গরু পাচার মামলায় আরও বিপাকে কেষ্ট। ফের বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লিতে নিয়ে এসে জেরা করতে চায় তদন্তকারী আধিকারিকরা। এই মর্মে আদালতে আবেদনও করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বুধবার তাঁর জামিনের আবেদন ফের খারিজ হওয়ায় সেই সম্ভাবনা কিছুটা বাড়ল বলেই মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই এই মামলায় দিল্লি হাইকোর্টেও আবেদন করেছেন অনুব্রত।

এদিকে, অনুব্রতর মামলার পরবর্তী শুনানি আগামী ২ ফেব্রুয়ারি। সোমবার দিল্লি হাইকোর্টে বিচারপতি প্রথমে না আসায় মামলার শুনানিতে দেরি হয়। দ্বিতীয়ার্ধে মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ অনুযায়ী ফের পিছিয়ে যায় মামলার শুনানি। আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত দিল্লি যেতে হচ্ছে না অনুব্রত মণ্ডলকে। ওইদিনই বীরভূম জেলা তৃণমূল সভাপতির ভাগ্য নির্ধারণ হতে পারে। এর আগে গরু পাচার মামালায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলকে তদন্তের স্বার্থে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। সেই মর্মে মামলাও দায়ের হয় দিল্লির রাউজ অ্যাভেনিউ আদালতে। কিন্তু পরে ইডির বিরুদ্ধে অনুব্রতর আইনজীবী দিল্লি হাই কোর্টে আবেদন করে। তারই শুনানি ছিল এদিন।

প্রসঙ্গত,গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য। কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই তাঁকে জেরা করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। সেই তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জেরার পর গত ১৭ নভেম্বর গ্রেপ্তার করে ইডি।


More Stories
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের
চাকরি পাওয়া নিয়ে দীপাঞ্জনকে পাল্টা জবাব দিলেন মীনাক্ষী