সময় কলকাতা ডেস্ক : প্রজাপতি বিতর্কে একমেরুতে ব্যোমকেশ – সত্যবতী। সম্প্রতি আলোড়ন ফেলা বাংলা চলচ্চিত্র ‘প্রজাপতি’ নন্দনে প্রদর্শিত না হওয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী মুখ খুলেছেন। এবার মুখ খুললেন ব্যোমকেশের চরিত্রাভিনয় করা আবীর চট্টোপাধ্যায় ও সত্যবতীর চরিত্রাভিনেত্রী সোহিনী সরকার।

‘প্রজাপতি’ নিয়ে বিতর্কের বিষয়টি বহু চর্চিত হলেও এবং কিছুটা সময় কেটে গেলেও ব্যোমকেশ বক্সীর চরিত্রাভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও সত্যবতীর চরিত্রে অভিনয় করা সোহিনী সরকার অবস্থান সমমেরুতে।আবীর চট্টোপাধ্যায় জানিয়েছেন বক্স অফিসে সাফল্য বলে দিচ্ছে বিতর্কের অবকাশ নেই। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের খেই ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,প্রত্যেকের বক্তব্য রাখার স্বাধীনতা রয়েছে। তবে তাঁর মতে বিতর্কের উর্দ্ধে উঠে বইটির সাফল্য আসছে। পাশাপাশি সোহিনী সরকারও জানান দর্শকরা বইটিকে যেভাবে গ্রহণ করেছেন সেটাই সবচেয়ে বড় কথা। সোহিনী সরকার এও জানান, তিনি একটি সিনেমাহলে নিজের মাকে নিয়ে প্রজাপতি দেখতে যান এবং সেই হলে টিকিট না পাওয়ায় তাঁকে অন্য একটি সিনেমা হলে যেতে হয়েছিল। সোহিনীর মতে,মানুষ ‘প্রজাপতি’ দেখার জন্য সিনেমা হল মুখী হচ্ছেন।।


More Stories
কুণাল ঘোষের বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ দায়ের করলেন কাকলি ঘোষ দস্তিদার
১ লাখ ১০ হাজার ভোটে জিতে শেষ রক্তবিন্দু দিয়ে নন্দীগ্রামকে খুশি করবেন হাসিরানী রথ
আসছে ভুতু আয়া ভাগো