Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৫ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৩৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৬৪৯ – প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।
১৭৮৩ – ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০০০০ লোক মৃত্যুবরণ করে।
১৮৩১ – প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।
১৮৭২ – ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯ – গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।
১৯৩৭ – চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৯৪ – বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন আজকের দিএন জন্মগ্রহণ করেন।
১৯০৭ – কল্লোল, কালিকলম, প্রগতি পর্বের শক্তিমান লেখক অমরেন্দ্রনাথ ঘোষ-এর জন্মদিন আজ।
১৯৩২ – ভারতের বাঙালি কবি শঙ্খ ঘোষ এদিন জন্মান।
১৯৭৬ – ভারতীয় চলচ্চিত্র তারকা অভিষেক বচ্চন-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৫৯ – বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য আজকের দিনে প্রয়াত হন।
১৮৯৪ – সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক-এর প্রয়াণ দিবস আজ।
১৯২১ – ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় এদিন প্রয়াত হন।
১৯৫৫ – করুণানিধান বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৮ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা সন্তোষ দত্ত-র প্রয়াণ দিবস আজ।
১৯৯৮ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক অর্ধেন্দু সেন এদিন প্রয়াত হন।
২০১৪ – ভারতের বাঙালি কিংবদন্তি সঙ্গীতশিল্পী যূথিকা রায়-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author