Home » ভারতে প্রথমবার! বাবা-মা হতে চলেছেন কেরলের ‘রূপান্তরকামী’ দম্পতি

ভারতে প্রথমবার! বাবা-মা হতে চলেছেন কেরলের ‘রূপান্তরকামী’ দম্পতি

সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারি:  এ এক অন্য অভিজ্ঞতা, দেশের প্রথম রূপান্তরকামী দম্পতি হিসেবে বাবা-মা হতে চলেছেন কেরলের জাহাদ এবং জিয়া পাভল। ২১ বছরের রূপান্তরিত মহিলা জিয়া নিজেই ইনস্টাগ্রামে ছবি দিয়ে এই অভিজ্ঞতার খবর জানিয়েছেন। সেই সঙ্গে লিখেছেন, “আমার মা হওয়ার স্বপ্ন এবং জাহাদের বাবা হওয়ার স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে”।

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মনেপ্রাণে পুরুষ হলেও শারীরিকভাবে নারী, আবার উল্টেটাও আছে। ফলে তাঁরা চায় নিজেদের সত্তা নিয়ে বেঁচে থাকতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সমাজের ভয়ে তাঁরা নিজেদের গুটিয়ে রাখেন। আবার কেউ কেউ আছেন যারা সমাজ এবং সংস্কারের অনেক উর্ধ্বে। কু সংস্কারকে দূরে হটিয়ে এগিয়ে যান নিজেদের মতো করে। তেমনই এক প্রেমিক যুগল জিয়া ও জাহাদ। তাঁরা নিজেদের আসল সত্তাকে বাস্তবের রূপ দিতে এক জটিল প্রক্রিয়া হরমোন থেরাপির সাহায্যে শরীরের খোলনলচে পাল্টে ফেলেছিলেন। তারপর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তাঁদের প্রেমকে চিরস্থায়ী করেছিলেন। এবার সন্তানের জন্ম দিতে চলেছেন এই রূপান্তরকামী দম্পতি।

সম্প্রতি অন্যান্য স্বাভাবিক সন্তানসম্ভবা মহিলার মতো ফটোশ্যুট করিয়েছেন জিয়া। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাহাদ পাভলও। খালি গায়ে উঁকি মারছে স্ফীত পেট, যেখানে তিলে তিলে বেড়ে উঠছে তাঁদের সন্তান। দুজনের মুখেই খুশির ঝলক। এই ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জিয়া ও জাহাদ। এরপরই সোশ্যাল মিডিয়ায় শোড়গোল পড়ে যায়। নেটিজেনদের মধ্যে অনেকেই এই রূপান্তরকামী যুগলকে অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ নিন্দাও করেছেন।

 

About Post Author