Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৭ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৩৮ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। 

১৮৫৬ – অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।

১৮৬৫ – ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়।

১৯৯১ – পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।

 

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৩৭ – অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারি’র সম্পাদক জেমস হেনরি মারি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৭১ – আমাশা রোগের জীবাণু আবিস্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশির জন্মদিন আজ।

১৮৭৭ – ব্রিটিশ গণিতবিদ গডফ্রি হ্যারল্ড হার্ডি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০৪ – চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জন্মদিন আজ।

১৯০৭ – বিধায়ক ভট্টাচার্য ভারতের বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক এদিন জন্মান।

 

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৭৯ – সাহিত্যিক কমলকুমার মজুমদার আজকের দিনে মৃত্যুবরণ করেন।

১৯৮৪ – জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী এদিন প্রয়াত হন।

১৯৯২ – মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক রাধারমণ মিত্রের প্রয়াণ দিবস আজ।

২০০৫ – নারায়ণ সান্যাল, বাঙালি সাহিত্যিক এদিন প্রয়াত হন।

২০১১ – প্রখ্যাত বাঙালি লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরীর প্রয়াণ দিবস আজ।

২০২১ – শান্তিনিকেতনের চিনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে প্রয়াত হন।

About Post Author