সময় কলকাতা ডেস্কঃ আজ ১০ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৪১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে
১৭৬৩ – ফ্রান্স গ্রেট বৃটেন এবং স্পেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাত বছরের একটি যুদ্ধের পরি সমাপ্তি ঘটে।
১৯৯৬ – আইবিএম সুপার কম্পিউটার ডীপ ব্লু ১ম বারের মতো দাবা খেলায় গ্যারী কাসপারভকে পরাজিত করে।
২০১২ – সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনী নিজ বাসায় খুন হন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৭ – বাংলা সাহিত্যের একজন কবি নবীনচন্দ্র সেন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৭ – নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী শ্যামমোহিনী দেবীর জন্মদিন আজ।
১৮৯৪ – হ্যারল্ড ম্যাকমিলান, ব্রিটিশ প্রধানমন্ত্রী এদিন জন্মান।
১৮৯৭ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ভাইরাসবিদ জন ফ্রাঙ্কলিন এন্ডারস, আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪২ -ভারতের বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১২ – ব্রিটিশ শল্যচিকিৎসক এবং আধুনিক শল্যচিকিৎসার জনক জোসেফ লিস্টার আজকের দিনে প্রয়াত হন।
১৯৩০ – বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়-র প্রয়াণ দিবস আজ।
১৯৪৪ -প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী, সমাজসেবী ও দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য এদিন প্রয়াত হন।
১৯৬৮ -বাঙালি চিত্রশিল্পী মনীন্দ্রভূষণ গুপ্ত র প্রয়াণ দিবস আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৪ – একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা পাহাড়ী সান্যাল –এর প্রয়াণ দিবস আজ।
২০১৬ – ভারতের বাঙালি চলচ্চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় এদিন প্রয়াত হন।
২০২১ – ভারতীয় বাঙালি সাংবাদিক তুহিনকান্তি ঘোষ এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি