সময় কলকাতা ডেস্ক,১০ ফেব্রুয়ারিঃ ইসরোর সাফল্যের মুকুটে নয়া পালক। শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে একেবারে নতুন এবং সবথেকে ছোট রকেট SSLV-D2 উৎক্ষেপণের মাধ্যমে একসঙ্গে তিনটি উপগ্রহ লঞ্চ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

EOS-07, Janus-1 এবং AzaadiSAT-2 এই তিন উপগ্রহকে মহাশূন্যে সাড়ে চারশো কিলোমিটার কক্ষপথে স্থাপন করে এই উৎক্ষেপণ। জানা গিয়েছে,EOS-07 স্যাটেলাইটটি পর্যবেক্ষণকারী উপগ্রহ। Janus-1 স্যাটেলাইটটি মার্কিন ভিত্তিক আন্তারিস সংস্থার তৈরি। আর AzaadiSAT-2 স্যাটেলাইটটি চেন্নাই ভিত্তিক স্পেস কিডস ইন্ডিয়ার তৈরি। এর মধ্যে EOS-07 স্যাটেলাইটটি ১৫৬.৩ কেজি ওজনের। Janus-1 স্যাটেলাইটটির ওজন ১০.২ কেজি। এদিকে AzaadiSAT-2 উপগ্রহটির ওজন ৮.৭ কেজি।
#WATCH | Andhra Pradesh: ISRO launches Small Satellite Launch Vehicle-SSLV-D2- from Satish Dhawan Space Centre at Sriharikota to put three satellites EOS-07, Janus-1 & AzaadiSAT-2 satellites into a 450 km circular orbit pic.twitter.com/kab5kequYF
— ANI (@ANI) February 10, 2023
এদিন সকাল ৯টা ১৮ মিনিটে অত্যাধুনিক এই রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের আগে ৩৪ মিটার লম্বা রকেটটি সাড়ে ছ’ঘণ্টার কাউন্টডাউন হয়। এই রকেটের বিশেষত্বই হল, নির্মাণের খরচ কম,অথচ খুব সহজেই একাধিক উপগ্রহকে তার কক্ষপথে স্থাপন করতে এর জুড়ি নেই। বিভিন্ন দেশ এই রকেট ব্যবহার করতে পারে। ইসরোর তরফে জানা গিয়েছে,পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার উপরে স্যাটেলাইট পাঠাতে সক্ষম এই রকেট। এমনকী এই রকেটের মাধ্যমে মহাকাশে একাধিক স্যাটেলাইট পাঠানো সম্ভব।

এর আগেও গত নভেম্বরে আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট ও আটটি ন্যানো স্যাটেলাইটের সফল উৎক্ষপেণ করেছিল ইসরো। সম্প্রতি বাণিজ্যিক ভাবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। তারই অঙ্গ হিসেবে এই ধরনের পরিকল্পনা।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র কি ফাঁস?
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?