সময় কলকাতা ডেস্ক,১১ ফেব্রুয়ারিঃ বাঙালির রান্নাঘরে নিত্যনতুন রেসিপি থাকবে না, তাই কখনো হয়! শনিবার মানেই অনেকের বাড়িতে নিরামিষ খাওয়ার দিন। তাই সন্ধ্যাবেলায় নিজেদের রসনাতৃপ্তি হোক বা বাড়িতে অতিথি আসুক কম বেশি আমরা সবাই রেস্তরাঁর উপর ভরসা রাখি। তবে বাইরের খাবার খাওয়া সবসময় নিরাপদ নয়। এর ফলে নানান রোগের বাসা বাঁধতে শুরু করে শরীরে। তাই বাইরে না গিয়ে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন নিরামিষ স্প্রিং রোল। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি।

উপকরণ
ময়দা-পরিমাণ মতো
কর্নফ্লাওয়ার-আধ কাপ
ক্যাপসিকাম-আধ কাপ
গাজর-আধ কাপ
বাঁধাকপি-আধ কাপ
গোলমরিচ গুঁড়ো-এক টেবিল চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো-এক চা চামচ

টম্যাটো সস-৩ টেবিল চামচ
ভিনিগার-২ টেবিল চামচ
সামান্য চিনি স্বাদের জন্য
সোয়া সস-২ টেবিল চামচ
তেল-পরিমাণ মতন
নুন-স্বাদ মতো

রন্ধন প্রণালী
রোলের পুর তৈরির জন্য প্রথমে সব সবজি গুলো টুকরো টুকরো করে কেটে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে সব সবজি গুলো দিয়ে নেড়ে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে নুন,গোলমরিচ গুঁড়ো,টম্যাটো সস,সোয়া সস এবং ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে কষাবেন। এরপর পুর তৈরি হয়ে এলে নামিয়ে নিন।
এবার একটি পাত্রে ময়দা,কর্নফ্লাওয়ার ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পরিমাণ মতো জল ঢেলে একটি ব্যাটার বানিয়ে নেবেন। এরপর ময়দার মধ্যে নুন ও সাদা তেল মিশিয়ে ময়দা ভালো করে মেখে নিয়ে গোল গোল করে লুচির আকারে বেলে নিন। এবার ওই সজির পুরটি বেলে নেওয়া লুচির মধ্যে ভরে দিয়ে রোলের মতো দু দিকেই মুড়িয়ে নিন। রোলগুলি তৈরি হয়ে গেলে ব্যাটারে চুবিয়ে নিন। একটি কড়াইয়ে তেল গরম করে ডোবা তেলে রোল ডিপ ফ্রাই করে নেবেন। এরপর স্যালাড,কাসুন্দি বা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ভেজ স্প্রিং রোল।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি