Home » তবে কি এবছরের মত বিদায় নিল শীত?

তবে কি এবছরের মত বিদায় নিল শীত?

সময় কলকাতা ডেস্ক,১১ ফেব্রুয়ারিঃ এবছরের মত ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। শীতের দাপট তেমন নেই বললেই চলে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে উধাও শীত। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। তবে রাতের দিকে হালকা শীতের আমেজ থাকছে। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা মেঘলা ভাব। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েকদিন ওঠানামা করবে পারদ। ১২ ফেব্রুয়ারি থেকে শীতের আমেজ শেষ হতে চলেছে। রাজ্য থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৪ থেকে ৯৪ শতাংশের মধ্যে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস বলছে,দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া,হুগলি,পূর্ব মেদিনীপুর,নদিয়া এবং মুর্শিদাবাদ বিক্ষিপ্তভাবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়াই থাকবে। শনিবার এবং রবিবার আরও বাড়বে তাপমাত্রা। বুধবারের পর থেকে পারদ ক্রমশ উর্ধ্বমুখী হবে, কার্যত শীতের বিদায় হবে।

About Post Author