Home » বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা

বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা

সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারিঃ ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা।সূত্রের খবর,সোমবার রাত ৮টা নাগাদ মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালায়। মার্কিন পুলিশের তরফে জানা গিয়েছে, ঘটনায় অন্তত পক্ষে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। জখম ৭ জন। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


অন্যদিকে এই ঘটনার জেরে হামলাকারীরও মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। তবে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এদিন ঠিক কি কারণেই এই হামলা চালানো হয়েছিল, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছেন মিশিগানের পুলিশ। পাশাপাশি এই বন্দুকবাজের হামলার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে, এখনো পর্যন্ত কোনো সংগঠনের তরফে হামলার দায় স্বীকার করা হয়নি।


এদিকে,বন্দুকবাজের হামলার পরই তড়িঘড়ি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ইউনিভার্সিটি চত্ত্বর। স্থানীয় প্রশাসনের তরফে কপ্টারের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

About Post Author