সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি: মঙ্গলবার বিশ্বজুড়েই পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস। প্রেমিক-প্রেমিকা থেকে শুরু করে দম্পতি, সকলেই নিজের মতো করে পালন করেন এই দিনটি। এই দিনটি যে আর পাঁচটা দিনের মতো নয়, সেটা ভ্যালেন্টাইন্স ডে পালনের উৎসাহ দেখেই বোঝা যায়। পাড়ার দোকান হোক ঝাঁ চকচকে শপিং মল, চোখের নিমেষে শেষ তোড়া তোড়া গোলাপ, চকলেট বা টেডি বিয়ার।

কিন্তু যদি আপনার প্রেম নিবেদনের মতো কেউ না থাকে? তাহলে তো দিনটাই বৃথা। এককথায় ১৪ ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইন্স ডে বড্ড মন খারাপের দিন হয়ে যায় সিঙ্গলদের জন্য। রাস্তায় যেদিকে চোখ যায় জোড়ায় জোড়ায়, আর আপনি একা। কিন্তু এবার তার সমাধানও এসে গেল। তবে আপনাকে মহিলা হতে হবে। আজকের দিনে কোনও সিঙ্গল মহিলা যদি প্রিয় মানুষকে কাছে পেতে চান, তাহলে ভাড়া নিতে পারেন বয়ফ্রেন্ড। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় এক যুবকের কীর্তি দেখে।
View this post on Instagram
ভাবছেন ব্যাপারটা ঠিক কী? তাহলে শুনুন। ৩১ বছরের শাকুল গুপ্তা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়েছে প্রেমিক হিসেবে নিজেকে ভাড়া দেবেন বলে। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বয়ফ্রেন্ড অন রেন্ট’ অর্থাৎ বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যায়। তবে তিনি শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডে-র জন্য বয়ফ্রেন্ড নিজেকে হিসেবে ভাড়া দেবেন তা নয়। সারা বছরই এই অভিনব পরিষেবা চলবে বলে জানিয়ে দিয়েছেন শাকুল গুপ্তা। জানা যাচ্ছে, ২০১৪ সাল থেকেই এই পরিষেবা শুরু করেছেন শাকুল। এই সময়ের মধ্যে প্রায় ৫০ জনকে বয়ফ্রেন্ড হিসেবে পরিষেবা দিয়েছেন তিনি।

শাকুলের অকপট দাবি, শুধুমাত্র সময় কাটানোর জন্যই তিনি পরিষেবা দেন না। বিভিন্ন সময় মনের কথা বলেছেন সঙ্গীর সঙ্গে, আবার রান্না করেও খাইয়েছেন। আবার কখনও কখনও ঘনিষ্টও হয়েছেন বলে দাবি করেছেন তিনি। মোটের ওপর এই নতুন অভিজ্ঞতা তিনি দারুণভাবে উপভোগ করেছেন বলেই দাবি ‘ভাড়ার বয়ফ্রেন্ড’ শাকুল গুপ্তার। যদিও এই পরিষেবার জন্য শাকুল এক পয়সাও নেন না। সিঙ্গলদের মুখে হাসি ফোটাতেই তাঁর এই উদ্যোগ।


More Stories
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
রাজ কিরণ অন্তর্ধান রহস্য
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের