Home » কিভাবে নেবেন চুলের বাড়তি যত্ন

কিভাবে নেবেন চুলের বাড়তি যত্ন

সময় কলকাতা  ডেস্ক,১৫ ফেব্রুয়ারিঃ চুল ঘামার সমস্যায় অনেকেই পড়েন। বিশেষ করে যেসব মেয়েদের চুল লম্বা তাঁদের সমস্যা একটু বেশিই হয়। অঝোর ধারায় ঘাম হতে থাকে। সেই ঘাম বসে গিয়ে জ্বর বাঁ সর্দি হওয়ার তীব্র সম্ভাবনা তৈরি হয়ে যায়। যেখানেই তাপ আছে সেখানেই ঘাম আর এই ঘামই চুল চিটচিটে বা তৈলাক্ত হয়ে যাওয়ার প্রধান কারণ। আবার চুল কাটতেও খারাপ লাগে। এর সঙ্গে বেড়ে যায় চুল পড়ার সমস্যাও। এই সময় চুলের যত্ন না নিলে চুলের অনেক ক্ষতি হয়ে যায়। তাই এই সময় সময় চুলের যত্ন নিতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-


হিট ট্রিটমেন্ট
গরমকালে প্রাকৃতিক ভাবেই তাপমাত্রা বেশি থাকে। তাই চেষ্টা করুন,এ সময়ে এমন কোনও হেয়ার স্টাইল না করতে,যাতে হিট দেবার প্রয়োজন হয়।


চুলে তেলের ব্যবহার
নারকেল তেল বা অলিভ অয়েল অল্প গরম করে তা ভালো করে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন। তারপরে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।চুল এতে নরম থাকে। এছাড়াও চুল পড়া কমাতে আমলকীর রস ও ক্যাস্টর অয়েল নারকেল তেলের সাথে মিশিয়ে চুলের গোঁড়ায় মালিশ করুন। গরমে চুলের যত্ন নিতে গিয়ে তেলকে বাদ দিলে হবে না।


প্রতিদিন শ্যাম্পু করুন
যাদের প্রতিদিন বাইরে যেতে হয় তাদের অবশ্যই প্রতিদিন চুলে শ্যাম্পু করতে হবে এবং শ্যাম্পু করে কন্ডিশনার লাগানো উচিত। শ্যাম্পু করার পরে খেয়াল রাখতে হবে চুলের গোঁড়ায় যেন বাড়তি শ্যাম্পু না থাকে।


আ্যলোভেরার প্যাক ব্যবহার করুন
এই গরমে আ্যলোভেরা মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করবে এবং এটি চুল পড়াও কমাবে। স্নানের আগে আ্যলোভেরার রস লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করে চুল ধুয়ে নিতে পারেন। এছাড়াও আ্যলোভেরার রস,মেথি গুঁড়া,ও ত্রিফলা একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে পারেন। এতে চুল পড়া কমাতে সাহায্য করবে এবং চুলের স্বাস্থ্য ভালো করবে।


চুল হালকা করে বাঁধুন
এই গরমে চুল আঁটসাঁট করে না বেঁধে পাঞ্চ ক্লিপে হালকা করে আটকে নিন। আর এমন হেয়ার স্টাইল করুন যেটি গরমের সময় আরামদায়ক হবে।


ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন
গরমে চুলের যত্ন নিতে রোদে বাইরে বের হলে অবশ্যই ছাতা বাঁ স্কার্ফ ব্যবহার করুন। এতে চুল কড়া রোদ ও অতিরিক্ত ধুলোবালি থেকে রক্ষা পাবে।

About Post Author