Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্ক: আজ ১৬ ফেব্রুয়ারি,-গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৪৭ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। 

১৭০৪ – অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়।

১৯২৩ – হাওয়ার্ড কার্টার ফারাও সম্রাট তুতানখামেনের সমাধি উন্মুক্ত করেন।

১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজ খারকোভে পুনরায় প্রবেশ করে।

১৯৫৯ – ১ জানুয়ারি একনায়ক ফুলিজেনসো বাতিস্তা উৎখাত হওয়ার পর ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।

২০০৫ – কিয়েটো প্রটোকল কার্যকর হয়।

 

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৭৩২ – আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮২২ – আধুনিক ভারততত্ত্ববিদ ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার অন্যতম পথিকৃত ও প্রাবন্ধিক রাজেন্দ্রলাল মিত্রের জন্মদিন আজ।

১৮৩৮ – হেনরি অ্যাডাম্‌স, মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক এদিন জন্মান।

১৯০৪ -ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদাপ্রসাদ চক্রবর্তীর জন্মদিন আজ।

১৯১১ – অমিতা ঠাকুর রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯২৭ – শহীদুল্লাহ কায়সার, বাঙালি লেখক ও বুদ্ধিজীবী এদিন জন্মান।

১৯৩৫ – ব্রেডফোর্ড‌ পার্কি‌ন্সন, মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবক, জিপিএস-এর জনক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৩৯ – বিংশ শতাব্দীর শেষভাবে আবির্ভূত ভারতীয় বাঙ্গালি চিত্রকর যোগেন চৌধুরীর জন্মদিন আজ।

 

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৩৩ – কালীপদ মুখোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী আজকের দিনে শহীদ হন।

১৯৪৪ -দাদাসাহেব ফালকে, ভারতীয় চলচ্চিত্রের জনক আজকের দিনে প্রয়াত হন।

১৯৫৬ – বাঙালি পদার্থবিদ মেঘনাদ সাহার প্রয়াণ দিবস আজ।

১৯৬২ – প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যসেবী হেমেন্দ্রপ্রসাদ ঘোষ  এদিন প্রয়াত হন।

About Post Author