সময় কলকাতা ডেস্কঃ আজ ১৮ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৪৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১১২৩ – সম্রাট ফ্রেডরিক জেরুজালেম দখল করেন।
১৮৮৫ – মার্ক টোয়েনের বিখ্যাত বই এডভেঞ্চার অব হাকলবেরি ফিন প্রকাশিত হয়।
১৯৩০ – প্লুটো আবিষ্কৃত হয়।
১৯৭৬ – বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের নাগিরকত্বে ভূষিত করা করা হয়।
১৯৯১ – কেনিয়ায় গ্রিস দূতাবাসে লুকিয়ে থাকার ৩ দিন পর তুরস্কের কুর্দি নেতা আবদুল্লাহ ওজালানকে গ্রেফতার করা হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৪৮৬ – শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বৈষ্ণব সন্ন্যসী ও ধর্মগুরু, ভারতে গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৩০ – হ্যালহেড, বাংলা ভাষা ও সাহিত্যের স্মরণীয় ব্যক্তিত্ব এদিন জন্মান।
১৮৩৬ – প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন আজ।
১৮৯৪ – রফি আহমেদ কিদোয়াই, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী রাজনীতিক ও সমাজতান্ত্রিক ব্যক্তি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৯ – বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাশ-এর জন্মদিন আজ।
১৯২৭ – মহম্মদ খৈয়াম হাশমি, ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার এদিন জন্মান।
১৯৮২ – গায়ত্রী মহন্ত, ভারতের অসম রাজ্যের চলচ্চিত্র অভিনেত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৫৪৬ – প্রোটেস্ট্যান্ট ধর্মের সংস্কারক জার্মান ধর্মতাত্ত্বিক মার্টিন লুথার আজকের দিনে প্রয়াত হন।
১৫৬৪ – মাইকেলেঞ্জেলো, ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি এদিন প্রয়াত হন।
১৯৬৯ – মোহাম্মদ শামসুজ্জোহা, বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৪ – মুক্তিসংগ্রামী, চারণকবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৭৭ – বাংলা সিনেমার নেতৃস্থানীয় অভিনেত্রী কাবেরি বসু আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৭ জ্ঞানপ্রকাশ ঘোষ হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীতের (ফারুকাবাদ ঘরানার) সঙ্গীতশিল্পীর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি