Home » বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

সময় কলকাতা ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি: বাড়ছে শহরের উষ্ণতা। হালকা কুয়াশার চাদরে ঢেকেছে শিবরাত্রির সকাল।শনিবার দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতায়। জেলায় জেলায় সকাল থেকেই ঘন কুয়াশা। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। আগামী মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা এক ধাক্কায় ৫ ডিগ্রি বাড়তে চলেছে। তবে, ১৯ ফেব্রুয়ারি তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে।আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,শনিবার সকাল পর্যন্ত কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা কুয়াশার প্রভাব ছিল। সকাল থেকেই মেঘলা আকাশ। বাড়বে তাপমাত্রাও। শনিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি থেকে বেড়ে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৪ শতাংশ।


পূর্বাভাস বলছে,উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও দুদিন কুয়াশার প্রভাব থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের ইনিংস প্রায় শেষের মুখে। শনিবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের। অন্যদিকে,আগামী ২৪ ঘণ্টায় জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ সহ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

About Post Author