- সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: ভাঙ্গর ১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শাজাহান মোল্লার বাড়িতে সিবিআই হানা। সূত্রের খবর শাজাহানের একাধিক আত্মীয় পরিজন শিক্ষা দফতরে চাকরি পেয়েছেন গত ১০ বছরে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভাঙ্গরের দুই নেতা আরাবুল ইসলাম এবং শাহজাহান মোল্লার সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। ওয়াকিবহাল মহলের ধারণা নিয়োগ দুর্নীতির তদন্তেই এদিন ভাঙর পৌঁছয় সিবিআই আধিকারিকরা।
রবিবার দুপুরে আচমকাই পার্থ ঘনিষ্ঠ শাহজাহান মোল্লার চন্দনেশ্বরের বাড়িতে সিবিআই হানা দেয়। এই মুহূর্তে বাড়ির ভিতরে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। গোটা বাড়িটা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা। এক সময় নির্বাচনের দিন বুথে ঢুকে সরকারি কর্মীদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মারার হুমকি দিতে দেখা গিয়েছিল এই শাহজাহান মোল্লাকে। প্রসঙ্গত, রবিবারই সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ট তাপস মণ্ডলকে।


More Stories
বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী
ফুটবল খেলোয়াড় প্রতীকে মমতা, খামে বন্দি ঋত শিবির
নারদায় ঘুষ খাওয়ার ছবিও এবার তুলে ধরব, পারলে মানহানির অভিযোগ করুক: কাকলিকে চ্যালেঞ্জ কুণালের