Home » রবিবারের নৈশভোজে বানিয়ে ফেলুন মাছের কচুরি

রবিবারের নৈশভোজে বানিয়ে ফেলুন মাছের কচুরি

সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: সপ্তাহের শেষ দিন বলে কথা।ছুটির আমেজ গায়ে মেখে রেঁধে ফেলতে পারেন মাছের কচুরি। একঘেয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদের ও পরিবর্তন আসে। তাই চেনা পদের অচেনা বদল দেখতে কচুরি বানিয়ে ফেলুন মাছ দিয়ে। বিশেষ করে মাংসের সঙ্গে একেবারে জমে যাবে এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ

ভেটকি মাছের ফিলে: ৩০০ গ্রাম

পেঁয়াজ কুচি: আধ কাপ

আদা: এক টুকরো

রসুন: দু’কোয়া

ম়য়দা: দু’কাপ

ঘি: দু’টেবিল চামচ

তেল: দু’কাপ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো: এক চা চামচ

পাঁচ ফো়ড়ন: এক চা চামচ

জিরে গুঁড়ো: এক চা চামচ

শাহী গরমমশলা গুঁড়ো: এক চা চামচ

চিনি:এক চা চামচ

কাঁচা লঙ্কা কুচি: ৪টি

পাতিলেবু রস: দু’ চা চামচ

ধনে পাতা: আধ কাপ

নুন: পরিমাণ মতো

রন্ধন প্রণালী

প্রথমে পরিমাণ মতো ঘি আর গরম জল দিয়ে নরম করে ময়দা মেখে আলাদা করে রেখে দিন। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে একেএকে  পাঁচফোড়ন, পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন।তার মধ্যে অল্প হলদু গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে কষাতে কষাতে ভেটকির ফিলেগুলি দিয়ে দিন। এবার তেল ছাড়তে শুরু করলে শাহী গরমমশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, নুন ও চিনি দিন। মিনিট পাঁচেক মতো নেড়েচেড়ে  ধনেপাতা কুচি ও পাতিলেবুর রস ছড়িয়ে মাছের পুর নামিয়ে নিন।

 

এবার ময়দা থেকে ছোট ছোট লেচি করে  লেচির ভিতরে মাছের পুর ভরে কচুরির আকারে বেলে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে ডোবা তেলে পুর ভরা কচুরিগুলি ভেজে নিন। মাংস ,পনীর কিংবা আলুরদমের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মাছের কচুরি।

About Post Author