Home » সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন বেল পেপার চিকেন স্যান্ডউইচ

সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন বেল পেপার চিকেন স্যান্ডউইচ

সময় কলকাতা ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি: সন্ধ্যার জলখাবারে তেলেভাজা নয়, থাকুক বেল পেপার চিকেন স্যান্ডউইচ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
সেদ্ধ করা চিকেনঃ-দু কাপ
মাখনঃতিন-টেবিল চামচ
মেয়োনিজঃআধ কাপ
স্লাইস পাউরুটিঃ১০ টি
সাদা গোল মরিচ গুঁড়োঃএক চা চামচ
বেল পেপারঃ২০ গ্রাম
নুনঃস্বাদ মতো
চিনিঃপরিমাণ মতো


প্রণালী
প্রথমে সেদ্ধ করা চিকেন থেকে হাড়গুলি ছাড়িয়ে নিন। এবার বেল পেপার কুচিয়ে নিন। প্যানে অলিভ অয়েল গরম করে ২ থেকে ৩ মিনিট বেল পেপার সতে করে একটি বাটিতে ঢেলে নিন। এরপর ওই প্যানেই এক টেবল চামচ মাখন দিন। ভাল করে নাড়াচাড়া করে তার মধ্যে নুন, সিজোনিং, গোলমরিচ,সেদ্ধ করা মাংস মিশিয়ে নিন। ৪ থেকে ৫ মিনিটের মধ্যে বেশ ঘন পেস্ট তৈরি হয়ে যাবে। এরপর পাউরুটিতে মাখন লাগিয়ে তার উপর চিকেনের মিশ্রণ,বেল পেপার,এবং মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার একটা পাউরুটির মধ্যে ওই বেল পেপার এবং মেয়োনিজ ও সবুজ লেটুস দিয়ে দিন। উপর থেকে অন্য একটি পাউরুটির স্লাইস দিয়ে কভার করে নিয়ে ছুরি দিয়ে কোনাকুনি কেটে নিন। সন্ধ্যার জলখাবারে সস সহযোগে গরম গরম পরিবেশন করুন বেল পেপার চিকেন স্যান্ডউইচ।

About Post Author