Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২০ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৫১ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৫০৩ – পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কান্নানো বন্দর থেকে আফ্রিকায় মোজাম্বিকের উদ্দেশে যাত্রা করেন।
১৮৩৫ – কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম ক্লাস শুরু হয়।
১৮৬৮ – বাংলা সাপ্তাহিক হিসেবে অমৃতবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯৮৭ – অরুণাচল প্রদেশ ও মিজোরাম ভারতের পূর্ণরাজ্য হিসাবে গঠিত হয়।
১৯৯৯ – ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দু’দেশের মধ্যে বাণিজ্যিক বাস সার্ভিসে করে পাকিস্তান সফর করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৭৫৯ – জার্মান চিকিৎসক যোহান খৃস্টান রেইল আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৭৯৪ – আইরিশ লেখক উইলিয়াম কারলেতন-এর জন্মদিন আজ।
১৮৮৮ – ফরাসি ঔপন্যাসিক ঝর্ঝ বের্নানোস এদিন জন্মান।
১৯৩৭ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ রবার্ট হুবার আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৪৩৭ – স্কটল্যান্ডের রাজা প্রথম জেমস আজকের দিনে নিহত হন।
১৭০৭ – সম্রাট আওরঙ্গজেব এদিন মৃত্যুবরণ করেন।
১৯৪৯ – স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের সদস্য অবিভক্ত স্বাধীন বাংলা তথা ‘সার্বভৌম বাংলাদেশ’ গঠনের অন্যতম প্রবক্তা ও লেখক কিরণশঙ্কর রায়-এর প্রয়াণ দিবস আজ।
১৯৫০ – শরৎচন্দ্র বসু, বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী এদিন প্রয়াত হন।
১৯৭১ – ভারতের স্বাধীনতা আন্দোলনের নিরলস কর্মী ও ফরোয়ার্ড ব্লক নেতা হেমন্তকুমার বসুর প্রয়াণ দিবস আজ।
২০২১ – একু‌শে পদকপ্রাপ্ত প্রবীণ অভি‌নেতা এটিএম শামসুজ্জামান আজকের দিনে প্রয়াত হন।

About Post Author