Home » কেমন থাকবে আজকের আবহাওয়া

কেমন থাকবে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্ক,২০ ফেব্রুয়ারিঃ রাজ্যে বাড়ল তাপমাত্রার পারদ। বসন্তের উপস্থিতি টের পাচ্ছে বঙ্গবাসী। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। ধীরে ধীরে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রার পারদ। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। হালকা শীতের আমেজ আরও দু থেকে চার দিন থাকবে।মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা এক ধাক্কায় ৫ ডিগ্রি বাড়তে চলেছে। ২১ ফেব্রুয়ারি তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আজ তিলোত্তমার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়বে। সোমবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৪ থেকে ৯৫ শতাংশ। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।


পূর্বাভাস বলছে,আগামী মঙ্গলবার পর্যন্ত জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়। এদিকে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় এলাকায়। ক্রমশই দুর্বল হচ্ছে। উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পূর্ব ভারতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয় এবং সিকিমে।

About Post Author