সময় কলকাতা ডেস্ক,২০ ফেব্রুয়ারিঃ বিরিয়ানি মানেই কি চিকেন অথবা মটন? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক চিংড়ির বিরিয়ানি। বিরিয়ানি খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। চিকেন হোক বা মটন বিরিয়ানি, নানা ভাবেই বাঙালির মন জয় করেছে বিরিয়ানি। বাজারে এখন ভালো চিংড়ি পাওয়া যাচ্ছে। তাই বিরিয়ানি এবং চিংড়ির স্বাদ একসঙ্গে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন চিংড়ির বিরিয়ানি। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চিংড়ি মাছ: ৪০০ গ্রাম
নুন: স্বাদ অনুযায়ী
আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ
পেঁয়াজ বাটা: আধ কাপ
গরম মশলা: আধ চা চামচ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ
দই: ১ কাপ
সর্ষের তেল: ২ টেবিল চামচ
ধনে পাতা: ২ টেবিল চামচ
ক্রিম: আধ কাপ
আধ সেদ্ধ চাল: ১ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই মাছগুলি ভাল করে ধুয়ে নুন, হলুদ, আদা-রসুন বাটা-পেঁয়াজ বাটা, গরম মশলা এবং দই দিয়ে মেখে রাখুন। কড়াইতে তেল গরম করে মাছগুলি হালকা করে ভেজে নিন। এবার গ্যাস বন্ধ করে তার মধ্যে ক্রিম, ধনে পাতা কুচি এবং পেঁয়াজ কুচি মিশিয়ে নিন। এরপর ওই কড়াইয়ের মধ্যেই মাছের উপর আধসেদ্ধ চাল ছড়িয়ে দিন। আপনি চাইলে উপর থেকে বেরেস্তাও ছড়িয়ে দিতে পারেন। এবার আঁচ একেবারে কমিয়ে, কড়াইয়ের মুখ ঢেকে ৩০ মিনিট দমে রেখে দিন। ৩০ মিনিট হয়ে গেলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিন। ব্যস তৈরি লোভনীয় চিংড়ির বিরিয়ানি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি