সময় কলকাতা ডেস্ক, ২১ ফেব্রুয়ারি: সপ্তম ফৈজ ফেস্টিভ্যালে (Faiz Festival) অংশ নিতে পাকিস্তানে রয়েছেন ভারতের অন্যতম সফল গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতার। সেখানে দর্শকাশন থেকে উড়ে আসা এক প্রশ্নের কড়া জবাব দিয়ে দেশবাসীর মন জয় করে নিলেন তিনি। কটাক্ষ মিশ্রিত ওই প্রশ্নের জবাবে তিনি কার্যত চাঁচাছোলা ভাষায় পাকিস্তানকে আক্রমণ করেন প্রবীন এই গীতিকার। ঘটনাটা ঠিক কি হয়েছিল? পাকিস্তানের খ্যাতনামা উর্দু কবি ফৈজ আহমেদ ফৈজের স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জাভেদ আখতার। অনুষ্ঠান শেষে প্রশ্নত্তোর পর্বে দর্শকাশন থেকে এক পাকিস্তানি মহিলা জাভেদ আখতারকে এক বিবৃতকর প্রশ্ন ছুঁড়ে দেন। কিন্তু দর্শকদের অবাক করে ভারতের এই খ্যাতনামা কবি-গীতিকার পাল্টা দিলেন বেশ কড়া ভাষায়।
Jab main Javed saab ki poetry sunti hoon toh lagta tha yeh kaise Maa Swarsati ji ki in pe itni kripa hai, lekin dekho kuch toh sachchai hoti hai insaan mein tabhi toh khudai hoti hai unke saath mein … Jai Hind @Javedakhtarjadu saab… ????????
Ghar mein ghuss ke maara .. ha ha ???????????????? https://t.co/1di4xtt6QF— Kangana Ranaut (@KanganaTeam) February 21, 2023
এক মহিলা তাঁকে প্রশ্ন করেছিলেন, আপনি তো অনেকবার পাকিস্তানে এসেছেন। ভারতে ফিরে গিয়ে কি সেখানকার মানুষদের বলেন যে পাকিস্তান কত সুন্দর, বন্ধুত্বপূর্ণ একটি দেশ? এই প্রশ্নে যে ওই পাকিস্তানি মহিলার তীব্র শ্লেষ লুকিয়ে তা বুঝতে অসুবিধা হয়নি প্রবীন গীতিকারের। তাই জবাবেও চাঁচাছোলা ভাষায় জাভেদ আখতার বলেন, ‘একে অপরকে দোষারোপ করলে সমস্যার সমাধান হবে না। যেভাবে হাওয়া গরম হয়ে রয়েছে সেটা আগে কম হওয়া দরকার। আমরা তো মুম্বইয়ের মানুষ। ২৬/১১-এর সময় দেখেছি ওখানে কী ভাবে হামলা হয়েছিল। ওরা তো আর নরওয়ে থেকে আসেনি। ইজিপ্ট থেকেও আসেনি। ওই সন্ত্রাসবাদীরা এখনও আপনাদের মুলুকেই ঘুরে বেড়াচ্ছে। এই অভিযোগ যদি ভারতীয়দের মনে থাকে তাহলে আপনাদের রাগ করলে তো চলবে না’।

এরপরই কটাক্ষের সুরে পাল্টা প্রশ্ন ছুঁড়ে জাভেদ বলেন, ‘সংষ্কৃতিগত ভাবে দুই দেশের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। কিন্তু, সেগুলো অনেকেই জানে না। ভারত নুসরত ফতেহ আলি খান, মেহেদি হাসান, ফৈজ আহমেদ ফৈজ-এর মতো শিল্পীদের নিজের দেশে আপ্যায়ন করেছে। কই পাকিস্তান তো কোনওদিন লতা মঙ্গেশকরকে ডাকেনি’। জাভেদ আখতারের এই স্পষ্ট ভাষার জবাবে ভারতে শোড়গোল পড়ে গিয়েছে। বলি তারকা কঙ্গনা রানাউত ওই ভিডিও ট্যুইট করে জাভেদ আখতারের উচ্ছ্বসিত প্রশংসা করেন। টুইটারে জাভেদের ভিডিও শেযার হতেই ভাইরাল হয়। অনেকেই কমেন্ট করেছেন, ‘পাকিস্তানমে ঘুস কে মারা’।


More Stories
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরী
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?