সময় কলকাতা ডেস্ক, ২১ ফেব্রুয়ারি: সব বাঁধা-বিপত্তি কাটিয়ে অবশেষে শুরু হয়ে গেল কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা। মঙ্গলবার দুপুরেই কলকাতা বিমানবন্দর থেকে ডানা মেলল ৯ সিটের ওই ছোট্ট বিমান। ইন্ডিয়া ওয়ান এয়ার নামে এক সংস্থা এই পরিষেবা দিচ্ছে। মাত্র ৯৯৯ টাকায় এবার নিমেষে পৌঁছে যাওয়া যাবে কলকাতা থেকে কোচবিহার। ফলে ইতিমধ্যেই এই উড়ানের টিকিটের জন্য হাহাকার তৈরি হয়েছে। বিমান সংস্থা সূত্রে জানা যাচ্ছে আগামী ১০ দিনের সব টিকিট হাউসফুল হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারির পূণ্যলগ্নে সকাল ১১টা ৩৩ মিনিটে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশ্যে উড়ে যায় বিমানটি। তবে আগামীকাল থেকে বিমানটি সপ্তাহে ৭ দিনই কলকাতা থেকে ছাড়বে সকাল ১০টা ১০ মিনিটে আর দুপুর ১২টা ১০ মিনিটে কোচবিহারে অবতরণ করবে। ফিরতি পথে বিমানটি কোচবিহার থেকে দুপুর সাড়ে ১২টা নাগাদ উড়ে কলকাতায় আসবে দুপুর ২টো ২৫ মিনিটে। একপিঠের ভাড়া আপাতত ৯৯৯ টাকা ধার্য হয়েছে।

সূত্রের খবর, কোলকাতা-কোচবিহার রুটে আপাতত বর্তমানে মাত্র ৯ আসনের বিমান চলাচল করলেও পরে টিকিটের চাহিদা অনুযায়ী বড় এটিআর বিমান আনা হবে। প্রারম্ভিক অফার থাকায় এখন ৯৯৯ টাকায় মিলছে বিমানের টিকিট। কিন্তু কিছুদিনের মধ্যেই এই রুটে টিকিটের মূল্য বাড়তে চলেছে। সূত্রের খবর, আগামীদিনে কলকাতা থেকে কোচবিহারের মধ্যে বিমানের ভাড়া হতে পারে তিন হাজার টাকার কাছাকাছি।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র