সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারিঃ মটন খেতে ভালোবাসে না ,এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। আর রবিবার বাঙালির পাতে মটন থাকবে না,তা হয় নাকি। সবসময় মটনের একই রকম পদ খেতে কারোরই ভালো লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই ছুটির আমেজ গায়ে মেখে ডিনারে এভাবে বানিয়ে ফেলুন মটন। রইল রেসিপি-

উপকরণ
খাসির মাংস: ১ কেজি
আদা বাটা: ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ চা-চামচ
লাল লঙ্কাগুঁড়ো: ২ চা-চামচ
হলুদগুঁড়ো: আধ চা-চামচ
ধনেগুঁড়ো: ২ চা-চামচ
গরম মশলার গুঁড়ো: ১ চা-চামচ
টক দই: আধ কাপ
কাজুবাটা: ১ টেবিল চামচ

পেঁয়াজ বেরেস্তা: আধ কাপ
সাদা গোলমরিচের গুঁড়ো: আধ চা-চামচ
তেল: ১/৪ কাপ
ঘি: ১/৪ কাপ
নুন: স্বাদমতো
চিনি: ১/৪ চা-চামচ
গোটা: কাঁচালঙ্কা ৬টি

রন্ধন পদ্ধতি
প্রথমে একটি বাটিতে টক দই নিয়ে তার মধ্যে সব মশলা ভালো করে মিশিয়ে নিন। গ্যাসে হাঁড়ি চাপিয়ে তাঁর মধ্যে তেল দিয়ে মশলা কষিয়ে নিন। এবার মটনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিন। মাংস অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে বেরেস্তা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। এবার ৩ কাপ গরম জল দিয়ে অল্প আঁচে মটন সিদ্ধ করতে দিন। মটন সিদ্ধ হয়ে এলে ওর মধ্যে চিনি ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নামিয়ে নিন। ভাত,পোলাও কিংবা লুচির সঙ্গে একেবারে জমে যাবে রবিবার ডিনার।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি