Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্ক: আজ ২৬  ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৫৭ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। 

৩১৯ – চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন।

১৭৯৭ – ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।

১৯০৭ – রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু করে।

১৯৩১ – কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯৩৭ – ব্রিটিশ বাংলার প্রায় সওয়া ২ লাখ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৯০০ – অনাথনাথ বসু,বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০৮ – শিশু সাহিত্যিক লীলা মজুমদার-এর জন্মদিন আজ।

১৯৩৬ – নূর মোহাম্মদ শেখ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা এদিন জন্মান।

১৯৩৭ – মনমোহন দেসাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৬৬ – বিনায়ক দামোদর সাভারকর – ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও হিন্দুত্ববাদী নেতা আজকের দিনে প্রয়াত হন।

১৯৮০ – নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী ও স্ত্রীশিক্ষা বিস্তারসহ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ব্যক্তিত্ব শ্যামমোহিনী দেবীর প্রয়াণ দিবস আজ।

১৯৮৫ – সন্তোষকুমার ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক এদিন প্রয়াত হন।

২০০৮ – স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়-এর প্রয়াণ দিবস আজ।

২০১৫ – অভিজিৎ রায়, বাংলাদেশী প্রগতিশীল ও মুক্তচিন্তার অন্যতম পথিকৃৎ, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা এদিন প্রয়াত হন।

About Post Author