সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ: যত দিন যাচ্ছে, ততই সাইবার ক্রাইম প্রতারণা বাড়ছে। প্রতিদিনই আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। অনেক ক্ষেত্রেই প্রতারণা হওয়া টাকা উদ্ধার করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। আবার কিছু ক্ষেত্রে পুলিশ দ্রুত সেই টাকা উদ্ধার করে ফেরত দিচ্ছে প্রতারিতদের। যেমন, হাওড়ার পোস্তা এলাকার বাসিন্দা এক ব্যবসায়ী সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন। মুহূর্তে তাঁর ব্যঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছিল ২২ লক্ষ টাকা। কিন্তু তদন্ত শুরুর মাত্র ১২ ঘণ্টার মধ্যেই উধাও হওয়া টাকা উদ্ধার করে পুলিশের তদন্তকারীরা। ফলে স্বস্তিতে ওই ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কলকাতা পোস্তার বাসিন্দা ওই ব্যবসায়ী বুধবার রাতে সাইবার জালিয়াতির শিকার হয়েছিলেন। তাঁর ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করার নামে কিছু তথ্য চেয়ে হাতিয়ে নেওয়া হয় প্রায় ২২ লক্ষ টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে মালিরাম বনওয়ারিলাল নামে ওই ব্যবসায়ী পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন। জানা যাচ্ছে, বুধবার একটি ফোন আসে তাঁর কাছে। নিজেকে ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়ে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি মালিরাম বনওয়ারিলালকে জানান যে দ্রুত কেওয়াইসি আপডেট করতে হবে।
এরজন্য তাঁর মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হয়। তারপর অনলাইন একটি ফর্ম পূরণ করতে বলা হয়। সেখানে আধার, প্যান নম্বর দিতে বলা হয়। কিন্তু সন্দেহ হওয়ায় তিনি ফর্মটি অপূর্ণ রেখে বেরিয়ে যান। পরে আবার ফোন করে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানান ফর্মটি পূরণ না করলে কিছু টাকা কেটে নেওয়া হবে। কিন্তু কিছু করার আগেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ২২ লক্ষ টাকা।

পোস্তা থানার পুলিশ অভিযোগ পেয়েই সাইবার সেলকে তদন্ত শুরু করতে নির্দেশ দেয়। তদন্তে নেমে তৎপরতার সঙ্গে ১২ ঘণ্টার মধ্যেই পুরো ২২ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয় কলকাতা পুলিশের সাইবার সেল। টাকা ফেরত পেয়ে দারুণ খুশি পোস্তার ওই ব্যবসায়ী। কিন্তু পুলিশের বক্তব্য এত প্রচারের পরও মানুষ ভুয়ো ফোন পেয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার ও প্যান নম্বর দিয়ে


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস